National

ভারতের তরফ থেকে বাংলাদেশকে আকর্ষণীয় উপহার

প্রতিবেশি প্রথম। মোদী সরকারের এই লক্ষ্যকে মাথায় রেখে বাংলাদেশকে আকর্ষণীয় উপহার পাঠাল ভারতীয় রেল।

নয়াদিল্লি : ২ দেশেই করোনা পরিস্থিতি নিদারুণ। তবে তার জন্য সৌজন্য থেমে থাকে না। কেন্দ্রীয় সরকারের ‘প্রতিবেশি প্রথম’ নীতির কথা মাথায় রেখে এবার তাই বাংলাদেশকে ১০টি দারুণ উপহার পাঠাল ভারতীয় রেল। শিয়ালদহ ডিভিশনের গেদে স্টেশনে এই উপহার প্রদানকে ঘিরে ছিল যথেষ্ট তৎপরতা।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও রেলমন্ত্রী পীযূষ গোয়েল সোমবার পতাকা নেড়ে এই উপহারগুলি পাঠান বাংলাদেশ রেলওয়ের দর্শন স্টেশনে। কী পাঠাল ভারত? ভারতের তরফে বাংলাদেশকে এদিন ১০টি ব্রডগেজ লাইনের লোকোমোটিভ ইঞ্জিন উপহার হিসাবে দেওয়া হয়েছে। এই ইঞ্জিনগুলি আগামী দিনে ২ দেশের বাণিজ্য সম্পর্কও আরও মজবুত করবে।

২ দেশই পারস্পরিক সম্পর্ককে মজবুত করে উন্নয়নে জোর দিতে চাইছে। ২ দেশের মধ্যে বাণিজ্যও বাড়ছে। এই ইঞ্জিনগুলি ২ দেশের মধ্যে বাণিজ্যিক আদানপ্রদানকে আরও তরান্বিত করবে বলেই মনে করছে ২ দেশের সরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026