আগুন, প্রতীকী ছবি
বিজয়ওয়াড়া : জ্বালানি নিয়ে ছুটে যাচ্ছিল একটি মালগাড়ি। পেট্রোলিয়াম ভর্তি প্রতিটি বগি। যেমন জ্বালানি কন্টেনার থাকে প্রতি বগিতে, তেমনই ছিল। সুররেদ্দিপালম স্টেশন পার করার পরই ট্রেনটির ৪টি বগি লাইনচ্যুত হয়। লাইন থেকে বেরিয়ে যেতেই ৪টি বগিতে আগুন ধরে যায়। জ্বালানি ভর্তি কন্টেনার জ্বলছে। এটা রেল কর্তৃপক্ষের জন্য এক ভয়ংকর অশনি সংকেত ছিল।
বিজয়ওয়াড়া ডিভিশনের রেল কর্তারা দ্রুত ওই লাইনের ওভারহেড বিদ্যুতের তারের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দেন। আলাদা করে দেওয়া হয় তেলবাহী গাড়ির বাকি বগিগুলিকে। দ্রুত সেগুলিকে ঘটনাস্থল থেকে ১ কিলোমিটার দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। যাতে আগুন কোনওভাবে বাকি বগি গ্রাস না করতে পারে। কারণ সেগুলিও জ্বালানিতে ভর্তি ছিল।
বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটে। তারপরই দমকল পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার সবরকম চেষ্টা শুরু হয়। কেন বগিগুলি লাইনচ্যুত হল তা খতিয়ে দেখছেন রেল কর্তারা। এদিকে এই ঘটনায় ওই লাইনে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস ও দানাপুর-বেঙ্গালুরু সিটি এক্সপ্রেস অন্য লাইনে ঘুরিয়ে দেওয়া হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…
ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…
পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…
অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…