অনলাইনে ট্রেনের টিকিট, ১ টাকায় বীমার সুযোগ

সেপ্টেম্বর থেকে আইআরসিটিসি বীমার সুযোগ চালু করতে চলেছে। অনলাইনে টিকিট কাটার সময় ১ টাকায় বীমার একটা অপশন দেওয়া হবে।

আইআরসিটিসি থেকে অনলাইনে ট্রেনের টিকিট কাটলেই মিলবে বীমার সুযোগ। তবে তার জন্য মাথা পিছু ট্রেনের টিকিটের মূল্যের সঙ্গে বাড়তি আরও ১ টাকা খরচ করতে হবে। তবে এটা বাধ্যতামূলক নয়। চাইলে কেউ টিকিট কাটার সময় এই সুযোগ ব্যবহার নাও করতে পারেন।

আগামী সেপ্টেম্বর থেকে আইআরসিটিসি এই বীমার সুযোগ চালু করতে চলেছে। অনলাইনে টিকিট কাটার সময় ১ টাকায় বীমার একটা অপশন দেওয়া হবে। রাজি থাকলে সেটি সিলেক্ট করতে হবে গ্রাহককে। সব শ্রেণির ক্ষেত্রেই বীমারাশি ১টাকা।

কী কী সুযোগ মিলবে এই বীমা করলে? ১ টাকার বিনিময়ে একজন গ্রাহক ট্রেন ভ্রমণের সময়ে কোনও দুর্ঘটনার শিকার হয়ে মারা গেলে বা আজীবনের জন্য স্থায়ী সম্পূর্ণ প্রতিবন্ধকতার শিকার হলে তাঁকে সর্বাধিক ১০ লক্ষ, আংশিক শারীরিক প্রতিবন্ধকতার শিকার হলে তাঁকে সর্বাধিক সাড়ে ৭ লক্ষ টাকা ও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হলে তাঁকে সর্বাধিক ২ লক্ষ টাকা বীমা দেওয়া হবে।

এছাড়া মৃত্যু হলে বা আহত হলে বা সন্ত্রাসবাদী হানা, ডাকাতি, লুঠ সহ অন্যান্য ক্ষেত্র বিশেষে ১০ হাজার টাকা করে বীমারাশি দেওয়া হবে। এই সুবিধা চালু করতে আইআরসিটিসির কাছে ১৯টি বীমা সংস্থা আবেদন জানিয়েছিল। যারমধ্যে ৩টি নির্বাচিত হয়েছে। আইসিআইসিআই লোম্বার্ড, রয়্যাল সুন্দরম ও শ্রীরাম জেনারেল। এই ৩টি সংস্থাকে রোটেশনাল ভাবে বীমা করানোর সুযোগ দেওয়া হবে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026