State

বর্ধমান স্টেশনে ফের দুর্ঘটনা, ভেঙে পড়ল ফলস সিলিং

বর্ধমান স্টেশনে ফের দুর্ঘটনা। রবিবার সকালে গাড়ি বারান্দার একটি ফলস সিলিং খসে পড়ে।

কলকাতা : গত ৪ জানুয়ারি বর্ধমান স্টেশনে হুলস্থূল পড়ে যায়। রাতের দিকে ব্যস্ত বর্ধমান স্টেশনের ঝুল বারান্দার একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনায় মৃত্যু হয় ১ জনের। সেই জায়গা পরে মেরামতি হয়। রবিবার সেখানেই ফের ঘটল দুর্ঘটনা। এই গাড়ি বারান্দায় তৈরি একটি ফলস সিলিংয়ের অংশ এদিন ভেঙে পড়ে। তার তলায় তখন চলছিল পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার কাজ।

স্থানীয়দের দাবি ওই ফলস সিলিং ভেঙে পড়ায় আহত হন এক পরিযায়ী শ্রমিক। যদিও রেলের তরফে এমন কোনও ঘটনা নিশ্চিত করা হয়নি। ঘটনার জেরে ফের বর্ধমান স্টেশনে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটে রবিবার বেলা সাড়ে ১০টা নাগাদ। সাধারণত যেমন ভিড় থাকে তা না থাকলেও মানুষজন তখন উপস্থিত ছিলেন।

ঘটনার পর দ্রুত ভেঙে পড়া অংশ সাফাই শুরু হয়। এদিকে এই ঘটনার জন্য রেলের দিকে আঙুল তুলেছে রাজ্যের শাসক দল। এদিন ঘটনার পর ভেঙে পড়া অংশ পরিদর্শন করেন রেলের আধিকারিকরা। কেন ওই অংশ ভেঙে পড়ল তা খতিয়ে দেখেন তাঁরা। সিলিংটির অন্য কোনও অংশ ভেঙে পড়ার মত অবস্থায় আছে কিনা তাও খতিয়ে দেখা হয়।

News Desk

কন্যা রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

তুলা রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃশ্চিক রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

ধনু রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মকর রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কুম্ভ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026