National

মৃত মাকে জাগানোর চেষ্টা করছে শিশু, ভিডিও ভাইরাল

রেলস্টেশনে পড়ে আছে মায়ের নিথর দেহ। আর তাঁকে নানাভাবে জাগানোর চেষ্টা করছে ছোট্ট শিশু। এই ভিডিও এখন গোটা দেশের চোখে জল এনে দিয়েছে।

মুজফফরপুর (বিহার) : ছোট্ট ছেলেটা মৃত্যু বোঝে না। সে জানে মা ঘুমোচ্ছে। তার তখন মাকে চাই। তাই ঘুমন্ত মাকে জাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। এই ভিডিও ভাইরাল হতে সেই ছবি বহু মানুষের চোখে জল এনেছে। মাকে হারানো অবোধ শিশুর সেই ছবি মন খারাপ করেছে বহু মানুষের। ঘটনাটি ঘটেছে বিহারের মুজফফরপুর স্টেশনে। পরিযায়ী শ্রমিক আরবিনা খাতুন তাঁর বোন, ভগ্নীপতি ও তাঁর ২ সন্তানকে নিয়ে শ্রমিক স্পেশালে কাটিহারে তাঁর বাড়ি ফিরছিলেন। কিন্তু পথেই মৃত্যু হয় তাঁর।

রেলের তরফে জানানো হয়েছে, বছর ৩৫-এর ওই মহিলা আমেদাবাদ থেকে মধুবনী পর্যন্ত শ্রমিক স্পেশালে আসছিলেন। পথে তিনি জানান তাঁর শরীর ভাল লাগছে না। ট্রেন তখন চলছে। খুব দ্রুত অবস্থার অবনতি হয়। চলন্ত কামরাতেই মৃত্যু হয় তাঁর। এরপর মুজফফরপুর স্টেশন আসতে ওই মহিলা ও তাঁর সঙ্গে থাকা বাকি চারজন ট্রেন থেকে নামেন। মহিলার দেহ একটি চাদরে ঢেকে রাখা হয় স্টেশনেই।

মাকে ওভাবে পড়ে থাকতে দেখে তাঁর ছোট্ট ছেলে এগিয়ে আসে মাকে ডেকে তুলতে। মায়ের দেহ ঢাকা চাদর মাথায় নিয়ে খেলাও শুরু করে সে। শুধু আরবিনা খাতুন বলেই নয়, বুধবার সুরাট-পূর্ণিয়া শ্রমিক স্পেশাল ট্রেন বিহারের মানসি স্টেশনে আসার পর ওই ট্রেন থেকেও এক মহিলার নিথর দেহ উদ্ধার হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026