National

স্টেশন থেকে লুঠ হয়ে গেল জলখাবার, জলের বোতল

স্টেশনে এনে রাখা জলখাবার লুঠ করলেন পরিযায়ী শ্রমিকরা। জলের বোতলও লুঠ হল যথেচ্ছ।

নয়াদিল্লি : শ্রমিক স্পেশাল ট্রেন এখন পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে দিচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে ছুটছে এই ট্রেন। এখানে সফররত শ্রমিকদের জন্য জলখাবার, পানীয় জলের ব্যবস্থা রাখছে আইআরসিটিসি। এমনই একের পর এক ট্রেন ছাড়ছে দিল্লি থেকেও। পুরনো দিল্লি রেলওয়ে স্টেশনে তাই ব্যস্ততাও রয়েছে। সেই ব্যস্ত স্টেশন চত্বর থেকে সকলের সামনে দিয়ে লুঠ হয়ে গেল জলখাবারের প্যাকেট, পানীয় জলের বোতল।

পঞ্জাবের অমৃতসর থেকে একদল পরিযায়ী শ্রমিক বিহারের গয়ায় তাঁদের বাড়ি ফিরছিলেন। তাঁরা পুরনো দিল্লি স্টেশনে অপেক্ষা করছিলেন। গত শুক্রবার বিকেলের কথা। তখন ঘড়িতে সাড়ে ৫টা। আইআরসিটিসি-র তরফে শ্রমিক স্পেশাল ট্রেনে তোলার আগে এক কার্টুন জলখাবারের প্যাকেট এনে রাখা হয় স্টেশন চত্বরে। যাতে ছিল চিপস, বিস্কুটের প্রচুর প্যাকেট। এছাড়াও আনা হয় বেশকিছু জলের বোতল।

অভিযোগ, গয়া যাওয়ার জন্য অপেক্ষারত শ্রমিকদের কয়েকজন ওই কার্টুনগুলির ওপর ঝাঁপিয়ে পড়েন। তারপর যে যতটা পারেন তুলে নেন। যতটা নিয়ে যাওয়া সম্ভব ততটাই তাঁরা সেখান থেকে লুঠ করেন। তারপর রেল পুলিশ আসার আগেই সেখান থেকে চম্পট দেন। কারা একাজ করেছেন তার খোঁজ পরে শুরু হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026