ল্যাবরেটরি, প্রতীকী ছবি
রেলের চতুর্থ শ্রেণির কর্মচারি ছিলেন তিনি। কাজ করতেন ক্যারেজ এন্ড ওয়াগন বিভাগে। ওই বিভাগের এক উর্ধ্বতন আধিকারিকের দেহে করোনা পাওয়া যায়। তাঁর চিকিৎসা শুরু হয়। আর তাঁর সঙ্গে কাজ করা ৮ জন কর্মীকে পাঠানো হয় কোয়ারেন্টিনে। সেইসঙ্গে সকলের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। সেই পরীক্ষার ফলাফল তখনও আসেনি। কিন্তু তার আগেই আত্মহত্যা করলেন ৫৯ বছর বয়স্ক ওই কর্মী।
ঘটনাটি ঘটেছে গত বুধবার উত্তরপ্রদেশের ফিরোজাবাদের টুন্ডলা এলাকার একটি বেসরকারি হাসপাতালে। যেটি বর্তমানে কোয়ারেন্টিন সেন্টার হিসাবে কাজে লাগানো হচ্ছে। ওম প্রকাশ নামে ওই ব্যক্তি একটি সুইসাইড নোটও রেখে গেছেন। তবে সেটা থেকে পুলিশের কাছে স্পষ্ট নয় যে তিনি করোনা আতঙ্কেই আত্মহত্যা করেছেন কিনা। আদপে ঠিক কী কারণে তিনি এই পথ বেছে নিলেন তা পরিস্কার নয় সুইসাইড নোট থেকে।
অনেকের ধারণা করোনা হয়ে থাকতে পারে এই আতঙ্কেও তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। যদিও ওম প্রকাশ আত্মহত্যা করার পর বুধবার সন্ধেয় তাঁর করোনা রিপোর্ট আসে। তাতে স্পষ্ট যে তাঁর করোনা হয়নি। এদিকে ওম প্রকাশ তাঁর সুইসাইড নোটে ছেলেকে উদ্দেশ্য করে লিখেছেন তিনি রেলের দেওয়া যে ঘরে থাকেন সেখানে বিছানার তলায় ৬৭ হাজার টাকা আছে আর তাঁর প্যান্টের পকেটে ৪ হাজার টাকা আছে। ওই টাকা যেন ছেলে উদ্ধার করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…