National

৩৯ লক্ষ টিকিট বাতিল করছে রেল

১৪ এপ্রিল শেষ হয় ২১ দিনের লকডাউনের মেয়াদ। এদিনই প্রধানমন্ত্রী জানিয়ে দেন লকডাউন চলবে। ফলে লকডাউন ঢুকে পড়ে দ্বিতীয় পর্যায়ে।

দেশজুড়ে লকডাউন ঘোষণার সঙ্গে সঙ্গেই যাত্রী পরিবহণের কাজ বন্ধ করেছিল ভারতীয় রেল। তার আগে থেকেই অবশ্য ট্রেন বাতিল হওয়া শুরু হয়েছিল। তবে পুরো স্তব্ধ হয়ে যায় লকডাউনের দিন থেকে। তারপর এমন রটনা তৈরি হয় যে রেল নাকি ১৫ এপ্রিল থেকে ট্রেন চালাবে। যদিও রেলের তরফে পরে এমন কোনও সিদ্ধান্তের কথা নস্যাৎ করে জানানো হয় পুরোটাই ভুল খবর।

১৪ এপ্রিল শেষ হয় ২১ দিনের লকডাউনের মেয়াদ। এদিনই প্রধানমন্ত্রী জানিয়ে দেন লকডাউন চলবে। ফলে লকডাউন ঢুকে পড়ে দ্বিতীয় পর্যায়ে। প্রধানমন্ত্রীর ঘোষণা মত দেশজুড়ে লকডাউন এখন ৩ মে পর্যন্ত বর্ধিত হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণার পর ভারতীয় রেলও জানিয়ে দিয়েছে ৩ মে পর্যন্ত বন্ধ কোনও যাত্রী পরিবহণ।

৩ মে পর্যন্ত প্যাসেঞ্জার, মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল হয়েছে। কিন্তু এসব ট্রেনে বহুদিন আগেই টিকিট কেটে রেখেছিলেন অনেকে। সেসব টিকিটও তাহলে বাতিল হয়েছে। ১৫ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ট্রেন বাতিলের ফলে ৩৯ লক্ষ টিকিট বাতিল করতে হয়েছে রেলকে। যার পুরো টাকা যাত্রীরা ফেরত পাবেন।

অনলাইনে যাঁরা টিকিট কেটেছিলেন তাঁদের টিকিটের মূল্য অনলাইনেই ফেরত দেওয়া হবে। আর যাঁরা কাউন্টার থেকে টিকিট কেটেছিলেন তাঁরা টিকিটের মূল্য ৩১ জুলাইয়ের মধ্যে যে কোনও সময়ে কাউন্টার থেকে ফেরত পাবেন।

রেলের তরফে জানানো হয়েছে, লকডাউনের পরও ১৫ এপ্রিল থেকে ট্রেনের টিকিট বুকিং করা হচ্ছিল। কিন্তু দ্বিতীয় পর্যায়ে লকডাউন ঘোষণার পর এবার স্থির হয়েছে আর এখন কোনও আগাম বুকিং নেওয়া হবে না।

আপাতত রেললাইন ধরে কেবল ছুটবে মালগাড়ি। যা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেবে নিত্য প্রয়োজনীয় জিনিস, খাদ্যশস্য। কারণ যোগানে যাতে কোনও সমস্যা না হয় সেদিকে কঠোর নজর রাখছে কেন্দ্র। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026