National

ই-টিকিট থাকলে নিজেরা ক্যানসেল করবেননা, জানাল আইআরসিটিসি

সারা দেশজুড়েই বাতিল হয়েছে যাবতীয় দূরপাল্লার ট্রেন। ফলে সেসব ট্রেনের যাত্রীদের আর সফর করার সুযোগ নেই। এই পরিস্থিতিতে অনেকেই স্বতঃপ্রণোদিত হয়ে ট্রেনের টিকিট বাতিল করেছেন। এভাবে নিজে থেকে আগ বাড়িয়ে ট্রেনের ই-টিকিট বাতিল করতে না করল আইআরসিটিসি। আইআরসিটিসি জানিয়েছে, যাত্রীরা যেন বাতিল হওয়া ট্রেনের জন্য কাটা ই-টিকিট নিজে থেকে বাতিল করতে না যান। তাতে তাঁরা টিকিটের পুরো মূল্য ফেরত নাও পেতে পারেন।

তাহলে কী করবেন ই-টিকিট কাটা যাত্রীরা? আইআরসিটিসি পরিস্কার করে দিয়েছে যে যে ট্রেন রেলওয়ের তরফ থেকে বাতিল করা হয়েছে সেসব ট্রেনের যাত্রীরা ভুলেও নিজে থেকে ই-টিকিট বাতিলের রাস্তায় হাঁটবেন না। ওটা নিজে থেকেই বাতিল হয়ে যাবে। পুরোটাই স্বয়ংক্রিয় পদ্ধতিতে হয়। সেভাবে স্বয়ংক্রিয় পদ্ধতিতেই যাত্রীরা ই-টিকিটের পুরো মূল্য ফেরত পাবেন।

ই-টিকিটের মূল্য কোথায় ফেরত হবে? আইআরসিটিসি জানিয়েছে, ই-টিকিট যে অ্যাকাউন্ট থেকে টাকা দিয়ে কাটা হয়েছিল, সেই অ্যাকাউন্টেই পুরো টাকা আবার ফেরত চলে যাবে। যেহেতু রেলওয়ে ট্রেন বাতিল করেছে তাই এক্ষেত্রে কোনও চার্জ কাটা যাবেনা। ভারতীয় রেল আগে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব দূরপাল্লা থেকে লোকাল ট্রেন বাতিল করেছিল। সেই সময়সীমা প্রধানমন্ত্রীর ২১ দিনের লকডাউন ঘোষণার পর বাড়িয়ে ১৪ এপ্রিল করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026