National

চলন্ত ট্রেনে ঝুলে ভিডিও তোলার পরিণাম শেয়ার করে বার্তা দিলেন রেলমন্ত্রী

বাঁক নিয়েছে রেললাইন। তার ওপর দিয়েই ছুটে যাচ্ছে একটি ট্রেন। সেই ট্রেনেই এক কিশোর ঝুলছে। ট্রেন থেকে সেই ভিডিও তুলছে একজন। ভিডিওটি তোলাই হচ্ছিল ওই কিশোরের চলন্ত ট্রেনে ঝুলে ঝুঁকির স্টান্ট ক্যামেরায় বন্দি করে রাখতে। কিশোরের ওই কাণ্ড জানালা দিয়ে দেখছিলেন যাত্রীরাও। এদিকে ঝুলতে ঝুলতে একসময় ভারসাম্য হারায় ওই কিশোর। একটা হাত দিয়ে ট্রেনের রড ধরা অবস্থাতেই পড়ে যায় নিচে। হেঁচড়ে যেতে থাকে ট্রেনের গতির সঙ্গে। ছেড়ে যায় হাত। আর তারপরই সোজা ঢুকে যায় ট্রেনের তলার দিকে।

এবার সেই দৃশ্য দেখে হকচকিয়ে যান যাত্রীরা। প্রায় সকলেই ধরে নেন যেভাবে ট্রেনের তলার দিকে ঢুকে গেছে ওই কিশোর তাতে তার মাথা নির্ঘাত ট্রেনের চাকায় কাটা পড়েছে। কিন্তু একটু পরেই দেখা যায় ওই কিশোর ট্রেনের নিচের দিক থেকে বেরিয়ে এসেছে। বসে পড়েছে লাইনের ধার ধরে পড়ে থাকা খোয়ার ওপর। যাত্রীরা তাকে সুস্থ অবস্থায় দেখে হাঁফ ছেড়ে বাঁচেন। এমনই একটি ভিডিও নিজের ট্যুইটার হ্যান্ডলে প্রকাশ করেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

ভিডিওটি প্রকাশ করে এমন ধরণের ঝুঁকি নিতে নিষেধ করেছেন তিনি। এটা বাহাদুরি নয়। বরং বোকামি। সকলকে এমন ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকার এই বার্তা দ্রুত শেয়ার হয়েছে। অবশ্যই রেলমন্ত্রীর এই বার্তা দেশের যুব সমাজের জন্য একটি দরকারি অধ্যায়। সতর্ক না হলে জীবন যাওয়ার সম্ভাবনাও থেকে যায়। এটাই মনে করিয়ে দিয়েছেন রেলমন্ত্রী। যুবা মনের বাহাদুরি দেখানোর প্রবণতা নিয়েও সতর্ক হওয়ার বার্তা দিয়েছেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026