National

রেলের ২টি পরিত্যক্ত কামরা রাতারাতি বদলে গেল ক্লাসরুমে

রেলের অনেক কামরা এমন হয় যা ওয়ার্কশপে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। পরে তা ভেঙে ফেলা হয়। তেমনই ২টি কামরা পড়ে ছিল মাইসুরুর সেন্ট্রাল ওয়ার্কশপের ধারে। কদিন পরে ভেঙেই ফেলা হত। কিন্তু এখন যা হল তাতে তা ভেঙে ফেলা নয়, বরং উন্নতির চেষ্টা চলবে। তবে যাত্রী পরিবহণের জন্য নয়। এ জোড়া কামরা আর লাইনের ওপর দিয়ে ছুটবে না। বরং ছুটিয়ে নিয়ে যাবে কচিকাঁচাদের শিক্ষাকে।

রেলের কামরায় রেস্তোরাঁ, প্রদর্শনী এসব আগেই দেখা গেছে। কিন্তু ২ কামরা নিয়ে একটি স্কুলের ক্লাস চলতে পারে তা কেউ ভেবেছিলেন! তাও আবার সরকারি স্কুলের! এমনটাই কিন্তু হয়েছে মাইসুরুর অশোকাপুরম রেলওয়ে কলোনির গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে। ১৯৩৬ সালে তৈরি স্কুলের ক্লাস যেখানে হত সেই বাড়ির অবস্থা শোচনীয়। তাই অন্য জায়গার তল্লাশি চলছিল। আর তখনই নজরে পড়ে রেলের এই ২ পরিত্যক্ত কামরা। রাতারাতি কামরার ভোল বদলে দেন ওয়ার্কশপের কর্মীরা। পরিস্কার করে, আলো, পাখার বন্দোবস্ত হয়। ব্ল্যাকবোর্ড, ক্লাস করার জন্য টেবিল, চেয়ার সবই ব্যবস্থা হয়।

একটি কামরা ব্যবহার হচ্ছে ক্লাস করানোর জন্য। অন্য কামরাটি ব্যবহার হচ্ছে স্কুল ক্যান্টিন হিসাবে। প্রয়োজনে সেখানে ক্লাসও হচ্ছে। শিক্ষকরাও বসছেন এসে। কামরার বাইরেটাও দেখে চেনা দায়। ঝলমলে রংয়ে সেজে উঠেছে ২টি কামরা। তাতে অক্ষর লেখা, সৌরমণ্ডলের ছবি আঁকা, আরও কত কি! কামরাগুলিকে পুরোপুরি সাজিয়ে তুলতে ৫০ হাজার টাকা খরচ হয়েছে। যা রেলের ওই ওয়ার্কশপের ফান্ড থেকেই দিয়ে দেওয়া হয়েছে। সেখানে এখন দিব্যি ক্লাস করছে রেল কলোনির পড়ুয়ারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026