National

অযোধ্যা স্টেশনে নামলেই রাম মন্দির দেখতে পাবেন ট্রেনযাত্রীরা

অযোধ্যা মামলার নিষ্পত্তি করেছে সুপ্রিম কোর্ট। বিতর্কিত জমির দখল এখন রামলালার হাতে। ওখানে তৈরি হতে চলেছে রাম মন্দির। কেন্দ্রের নজরদারিতেই তৈরি হবে মন্দিরটি। সেই বিশাল মন্দির তৈরি হলে তা দর্শন করতে মানুষ তো আসবেনই। তাছাড়াও এই মন্দির শহরে এখনও বহু পর্যটক হাজির হন। সরযূ নদী, নানান মন্দির, অযোধ্যার মত প্রাচীন শহর ঘুরে দেখেন। রেলপথে অযোধ্যা স্টেশনে নেমেই তাঁরা শহরে প্রবেশ করেন। রাম মন্দিরের কথা মাথায় রেখে তাই অভিনব উদ্যোগ নিল রেল।

অযোধ্যা স্টেশনকে ঢেলে সাজানোর কথা ২০১৮ সালেই ঘোষণা করেছিল রেল। কিন্তু তা থমকে ছিল অযোধ্যা মামলার রায়ের জন্য। এখন যখন রায় সামনে এসেছে তখন নড়েচড়ে বসেছে রেল। অযোধ্যা রেলস্টেশনকে হুবহু রাম মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে। সেখানে রাম মন্দিরের জন্য নিয়ে আসা শিলাখণ্ড, শ্রীরাম লেখা শিলাখণ্ডও ব্যবহৃত হবে। থাকবে মন্দিরের মতই অনেক স্তম্ভ এবং গম্বুজ। যা অযোধ্যার সংস্কৃতিকে তুলে ধরবে। কার্যত রাম মন্দিরের একটি মডেল তৈরি হচ্ছে স্টেশনে। ফলে স্টেশনে নেমে মূল রাম মন্দির পর্যন্ত পৌঁছনোর আগেই রাম মন্দিরটি কেমন দেখতে তা জেনে যাবেন আগত ট্রেন যাত্রীরা।

রাম মন্দিরের আদলে স্টেশনকে সাজিয়ে তোলার পাশাপাশি অযোধ্যা স্টেশনে ২টি ফুট ওভারব্রিজ তৈরি হবে। গোটা স্টেশন চত্বর এলইডি আলোয় সাজিয়ে তোলা হবে। সন্ধে নামলে তা ঝলমল করবে। ৩টি প্ল্যাটফর্মে থাকবে ২৪টি মিনারেল ওয়াটারের কিয়স্ক। এয়ার কন্ডিশনড ওয়েটিং রুম, স্টেশনে প্রচুর স্টিলের চেয়ার। সব মিলিয়ে অযোধ্যা স্টেশনকে ঢেলে সাজাতে খরচ হবে ৮০ কোটি টাকা। আগামী ২০২০ সালের দিওয়ালীর আগেই পুরো কাজ সম্পূর্ণ করা হবে বলে জানাচ্ছে রেল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026