State

আতঙ্কের রেল যাত্রা, মহিলা কামরায় ওঠার প্রতিবাদ করায় ছুরির কোপ যুবতীকে

বৃহস্পতিবার সন্ধেয় শিয়ালদহের দিকে আসছিল কল্যাণী সীমান্ত লোকাল। কল্যাণী স্টেশন ছাড়ছিল ট্রেনটি। তখনই দৌড়ে এসে মহিলা কামরায় উঠে পড়ে এক যুবক। ট্রেন তখনও গতি নেয়নি। মহিলারা প্রতিবাদ জানিয়ে ওই যুবককে সাধারণ কামরায় যাওয়ার কথা বলেন। এক যুবতীই সবচেয়ে বেশি প্রতিবাদ জানান।

মহিলা কামরা ছেড়ে সাধারণ কামরায় যাওয়ার জন্য ওই যুবককে কড়া ভাষায় চাপ দিতেই পাল্টা ওই যুবক পকেট থেকে ছুরি বার করে। তারপর কিছু বুঝে ওঠার আগেই ওই বছর ৩২-এর কাঁচরাপাড়ার বাসিন্দা যুবতীকে কোপাতে শুরু করে। এই অবস্থা দেখে মহিলা কামরায় তখন চিৎকার, আর্তনাদ করে ওঠেন মহিলারা। অনেকে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন। ট্রেন তখনও ধীরেই চলছিল।

মহিলা কামরা থেকে চিৎকারের শব্দ পেয়ে দ্রুত সেখানে ছুটে আসেন কয়েকজন হকার ও কয়েকজন ট্রেন যাত্রী। এদিকে ছুরির দিয়ে কোপানোর পর ট্রেনের উল্টো দিকের দরজা দিয়ে লাফ মেরে অন্ধকারে মিলিয়ে যায় ওই যুবক। ধাওয়া করেও তার নাগাল পাননি কেউ। এদিকে রক্তাক্ত অবস্থায় ওই যুবতীকে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

যাত্রীরা এই ঘটনার পর ফের একবার রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। ভর সন্ধেবেলা এভাবে কল্যাণীর মত স্টেশনে মহিলা কামরায় উঠে এক মহিলাকে কুপিয়ে এক দুষ্কৃতি যে পালাতে পারে, এই ঘটনায় হতবাক অনেকে। তাহলে সুরক্ষা কোথায়? প্রশ্ন তুলেছেন তাঁরা। এদিকে অভিযুক্ত যুবকের নাগাল এখনও পায়নি পুলিশ। তার নাগাল পেতে অন্য মহিলাদের সঙ্গে কথা বলে যুবকের চেহারা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

তদন্তে নেমে পুলিশ এখন খুঁজে দেখছে শুধু মহিলা কামরায় ওঠার প্রতিবাদ করার জন্যই ওই যুবতীকে কোপানো হয়েছে। নাকি এর পিছনে অন্য কোনও পুরনো শত্রুতা কাজ করেছে। যদিও রক্তাক্ত মহিলা হাসপাতালে শুয়ে জানিয়েছেন তিনি ওই যুবককে এর আগে কখনও দেখেননি।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026