National

পাকিস্তান থেকে ভারতে ঢুকতে পারল না ট্রেন, আশায় বসে ১৩০ জন

১৩০ জন শিখ ধর্মাবলম্বী নারী পুরুষ ঠায় বসে রইলেন আটারি স্টেশনে। ভারত-পাকিস্তান সীমান্তবর্তী এই স্টেশন ভারতে। এখান থেকেই সীমান্ত পার করে পাকিস্তানে ঢুকে পড়া যায়। প্রতি বছর এই সময় পঞ্চম শিখ গুরু গুরু অর্জন দেব-এর মৃত্যুবার্ষিকী পালন করতে শিখ সম্প্রদায়ের মানুষজন ভারত থেকে পাকিস্তানে যান। দিনটি পালন করেন। তারপর ফিরে আসেন ভারতে। এবারও তাঁরা পাকিস্তানের থেকে ট্রেনের অপেক্ষায় ছিলেন। আটারি স্টেশনে সঠিক সময়ে তাঁরা পৌঁছে গেলেও পাকিস্তানের দিক থেকে ট্রেনটিকে ভারতে প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ। ফলে ওই ১৩০ জন মানুষ ঠায় সেখানে অপেক্ষা করতে থাকেন।

অপেক্ষারতদের দাবি, বিদেশমন্ত্রক ও রেল কর্তৃপক্ষের মধ্যে কোনও যোগাযোগ না থাকায় তাঁদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিন্তু পাকিস্তানের দিকে থেকে ট্রেন প্রবেশ করতে পারেনি। অপেক্ষারতদের আরও অভিযোগ তাঁরা আটারি স্টেশনে অপেক্ষা করেই চলেছেন। অথচ এখানে পানীয় জলের সুবন্দোবস্ত নেই। শৌচাগার নেই। ফলে সমস্যায় কাটাতে হচ্ছে তাঁদের। রেলের তরফে অবশ্য বলা হয়েছে তাঁদের হাতে যে মুহুর্তে ছাড়পত্র পৌঁছবে, তাঁরা পাকিস্তান থেকে ট্রেনকে প্রবেশ করতে দেবেন।

বছরে ৪ বার শিখ সম্প্রদায়ের তরফে একটি করে দল পাকিস্তানে প্রবেশ করে। একেবারেই ধর্মীয় উৎসব পালনের কারণে এই মানুষগুলি সে দেশে প্রবেশ করেন। একটি করেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের জন্মস্থান নানকারা সাহিবে। সেখানে প্রতি নভেম্বর মাসে গুরু নানকের জন্মদিবস পালনে হাজির হন তাঁরা। একবার এই সময়ে যান পঞ্চম গুরু গুরু অর্জন দেবের মৃত্যুবার্ষিকীতে। একবার যাত্রা অনুষ্ঠিত হয় এপ্রিলে বৈশাখী পালনের জন্য। আর একবার মে মাসে হয় শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজা রঞ্জিত সিং-এর মৃত্যুবার্ষিকী পালনে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026