National

ফের রেল দুর্ঘটনা, লাইনচ্যুত হামসফর এক্সপ্রেস

একে প্রবল গরম। তারমধ্যে একটানা ট্রেন আটকে থাকা। মঙ্গলবার সকালে এমনই এক পরিস্থিতির শিকার হলেন কয়েক হাজার যাত্রী। কলকাতা, গুয়াহাটি, আগরতলামুখী অনেক দূরপাল্লার গাড়ি নানা স্টেশনে আটকে পড়ে। আর তার জেরে চরম কষ্টের শিকার হতে হয় পরিবার নিয়ে রেল সফররত আমজনতাকে।

কিন্তু কেন এমন অবস্থা? কারণ মঙ্গলবার সকালের একটি রেল দুর্ঘটনা। আগরতলা থেকে ছেড়ে বেঙ্গালুরুমুখী হামসফর এক্সপ্রেস ছুটে যাচ্ছিল। ত্রিপুরা সীমান্ত পার করে অসমে ঢোকার পরই অসমের করিমগঞ্জ জেলার মারগ্রামে ট্রেনটি লাইনচ্যুত হয়। ২টি চাকা লাইনচ্যুত হয়।

২ চাকা লাইনচ্যুত হওয়ার পরই প্রবল ঝাঁকুনি দিয়ে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। আতঙ্কিত হয় পড়েন যাত্রীরা। অনেকে কামরায় নিজের জায়গা থেকে পড়ে যান বা পিছলে যান। তবে রেলের তরফে জানানো হয়েছে কোনও যাত্রীর হতাহতের ঘটনা ঘটেনি। সকলেই সুরক্ষিত আছেন। টুকটাক আঘাত লেগেছে কয়েকজনের। ঘটনার পরই সেখানে হাজির হন রেলের আধিকারিকরা। দ্রুত সকল যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে আনা হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

দুর্ঘটনার জেরে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে আটকে পড়ে দূরপাল্লার বহু ট্রেন। দুর্ভোগের শিকার হন যাত্রীরা। পরে অবশ্য রেল কর্তৃপক্ষ একটি সিঙ্গল লাইন দিয়ে কিছু ট্রেনকে লাম্বডিং পর্যন্ত নিয়ে যাওয়ার বন্দোবস্ত করে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026