Kolkata

জোর করে টাকা আদায় করেছে রেল পুলিশ, অভিযোগ যাত্রীদের

রেল পুলিশের বিরুদ্ধে জোর করে টাকা আদায়ের অভিযোগ করলেন বেশ কয়েকজন যাত্রী। পাল্টা তাঁদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগে ৬ জন যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। রেল পুলিশের বিরুদ্ধে শিয়ালদহ স্টেশনে নেমেই রবিবার অভিযোগে সরব হন একদল যাত্রী। তাঁদের অভিযোগ ছিল ট্রেনে ওঠার পর কয়েকজন রেল পুলিশ কামরায় উঠে কয়েকজন যাত্রীকে মদ্যপ অবস্থায় থাকার অভিযোগ করেন। এজন্য জরিমানাও করা হয় তাঁদের। তাঁদের কাছে জরিমানা বাবদ টাকা চান রেল পুলিশের কর্মীরা। মাথাপিছু ১ হাজার ২০০ টাকা করে চাওয়া হয় বলে অভিযোগ করেন যাত্রীরা।

বন্‌ধের দিন শিয়ালদহ স্টেশন, ছবি – আইএএনএস

যাত্রীদের দাবি, মদ্যপানকে সামনে রেখে যাঁদের কাছে টাকা চাওয়া হয় তাঁরা কিন্তু মদ্যপান করেননি। অথচ তাঁদের কাছে জোর করে টাকা চাওয়া হয়। কয়েকজন পুরুষ যাত্রীকে মারধরও করে রেল পুলিশ বলে অভিযোগ যাত্রীদের একাংশের। মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেছেন তাঁরা। শিয়ালদহ স্টেশনে নেমেই প্রতিবাদে সরব হন তাঁরা।

ফাইল ছবি

নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদহগামী দার্জিলিং সুপার ফাস্ট মেল-এ এই ঘটনা ঘটে। অন্যদিকে এদিন শিয়ালদহে নামতেই ৬ যাত্রীকে খারাপ ব্যবহারের অভিযোগে গ্রেফতার করে পুলিশ। মালদা জিআরপি-র তরফে পাল্টা দাবি করা হয়েছে, যাত্রীরা ধরে নিয়েছিলেন রেল পুলিশ আধিকারিকরা ভুয়ো। ফলে তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেন তাঁরা। অন্যদিকে রেল পুলিশের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে জিআরপি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026