National

বড়সড় ট্রেন দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা

শুক্রবার সংসদে বাজেট পেশ করতে গিয়ে রেলমন্ত্রী তথা ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল দাবি করেন ২০১৮-১৯ অর্থবর্ষ ভারতীয় রেলের জন্য সবচেয়ে সুরক্ষিত বছর হয়েছে। সেই রেকর্ডের কথা ঘোষণার সময়েই দিল্লি থেকে কিছুটা দূরে জয়পুরের কাছে একটি দূরপাল্লার গাড়ির একটি ইঞ্জিন ও একটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। ঘটনাটি ঘটে জয়পুরের কাছে সাঙ্গানীর স্টেশনের কাছে।

ট্রেনটি জবলপুর থেকে আজমের যাচ্ছিল। জয়পুর ছাড়ার পর সেটি ছুটে যাচ্ছিল সাঙ্গানীর স্টেশনের দিকে। সেই সময় ট্রেনর ইঞ্জিন ও তার পিছনের বগি লাইনচ্যুত হয়ে হেলে পড়ে। যে কামরাটি হেলে যায় সেটি ছিল অসংরক্ষিত কা‌মরা। আশপাশের লোকজন ছুটে এসে যাত্রীদের ট্রেন থেকে দ্রুত বার করে আনেন।

স্টেশনে পাল্টি খেয়ে পড়ে রয়েছে দয়োদয়া এক্সপ্রেসের ইঞ্জিন ও একটি বগি, ছবি – আইএএনএস

দ্রুত সেখানে হাজির হয় রিলিফ ট্রেন। জয়পুর থেকে আসতে ট্রেনটির বেশি সময় লাগেনি। তবে এই ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। শুধু ট্রেনের চালকের কিছুটা চোট লেগেছে। কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে রেল দফতর।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026