National

দারুণ খবর! ট্রেনে মহিলাদের জন্য আরও সুবিধার বন্দোবস্ত

রাজধানী, দুরন্ত বা অন্য কোনও সম্পূর্ণ এসি ট্রেনে মহিলাদের জন্য থ্রি টিয়ারে সংরক্ষিত আসন আরও বাড়াল রেল। অতিরিক্ত ৬টি আসন যুক্ত হয়েছে। যে মর্মে সার্কুলার গত ৩০ নভেম্বরই জারি করেছে রেল। এই সুযোগ পাবেন যে কোনও বয়সের মহিলা। সে তিনি একাই ভ্রমণ করুন বা কোনও মহিলা দলের সঙ্গে। তবে এই অতিরিক্ত সুবিধা গরীব রথের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

প্রসঙ্গত এখন থ্রি টিয়ার এসি কামরা পিছু মহিলাদের জন্য ৪টি করে লোয়ার বার্থ সংরক্ষিত থাকে। এই সংরক্ষণ সিনিয়র সিটিজেন সহ ৪৫ বছরের বেশি বয়সী মহিলা ও সন্তানসম্ভবাদের ক্ষেত্রে প্রযোজ্য। এবার তার সঙ্গে আরও মোট ৬টি বার্থ যুক্ত হল। এছাড়া গরীব রথে এখন থ্রি টিয়ারে মহিলাদের জন্য ৬টি আসন সংরক্ষিত থাকে। মেল বা এক্সপ্রেস ট্রেনে স্লিপার ক্লাসে মহিলাদের জন্য ৬টি সংরক্ষিত আসন রয়েছে।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

মিথুন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

কর্কট রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

সিংহ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026