রেললাইন, প্রতীকী ছবি
আপ পাঁশকুড়া লোকাল ছুটে আসছিল ওই লাইন ধরেই। কাছেই রামরাজাতলা স্টেশন। তার কিছুটা আগে ওই লাইন ধরেই হেঁটে যাচ্ছিলেন ২ যুবক। দ্রুত গতির ট্রেন তাঁদের কাছে এসে পড়ার পর ঠিক সময় মেপে উঠতে পারেনি তাঁরা। ফলে ট্রেনের সজোর ধাক্কায় ছিটকে পড়েন ২ জন। লাইনের ধারে গিয়ে পড়ে রক্তাক্ত দেহ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের।
খবর পেয়ে দ্রুত সেখানে হাজির হয় রেল পুলিশ। দেহ ২টি উদ্ধার করে নিয়ে যায় তারা। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, কাছেই রেল স্টেশন। সেখানে ফুটব্রিজ রয়েছে লাইন পারাপারের জন্য। তা সত্ত্বেও অনেকে সে রাস্তায় না হেঁটে লাইনের ওপর দিয়েই পার হচ্ছেন। যার ফল মাঝেমধ্যেই হচ্ছে ভয়ংকর। যার তাজা উদাহরণ এই ২ যুবকের মর্মান্তিক মৃত্যু।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…