State

বগি ফেলে একা ইঞ্জিন ছুটল ১ কিলোমিটার!

বগির সারি রইল পড়ে। লাইন ধরে ইঞ্জিন একাকী ছুটল ১ কিলোমিটার পথ! পরে ট্রেন চালকের নজরে আসায় অবশেষে সেই ছুট থামল! যদিও ভারতীয় রেলে এ ঘটনা নতুন নয়। তবু এমন ঘটনা যাত্রীদের মধ্যে আতঙ্কের জন্ম দেয় বৈকি! ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের রাঙালিবাজনার কাছে।

বেঙ্গালুরু-তিনসুকিয়া এক্সপ্রেস ছুটছিল নিজের গতিতে। সাড়ে ৯টা নাগাদ গাড়িটি যখন রাঙালিবাজনা লেভেল ক্রসিং পার করছিল ঠিক তখনই বগিগুলি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ইঞ্জিন। কিন্তু তা টেরও পাননি ট্রেন চালক। ফলে ইঞ্জিন নিজের গতিতেই প্রায় ১ কিলোমিটার সফর করে ফেলে। পরে চালক বুঝতে পেরে ট্রেন থামান। এদিকে আচমকাই ইঞ্জিন আলাদা হয়ে যাওয়ায় প্রবল ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ে বগিগুলি। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

এই ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা ট্রেনের চালককে ঘিরে বিক্ষোভ দেখান। যান্ত্রিক ত্রুটির কারণেই এমন ঘটনা বলে মনে করছেন রেলের আধিকারিকরা। প্রাথমিক তদন্তের পর তাঁদের অনুমান, কাপলিং ঠিকমত লাগানো না থাকায় এই ঘটনা। পরে ট্রেনের বগিগুলিকে নিয়ে আসা হয় স্টেশনে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026