State

রেল অবরোধ, ট্রেনে পড়ল পাথর

রেলের জমিতে বেআইনি দখলদারি উচ্ছেদ করতে শনিবার সকালে অভিযান করে আরপিএফ। আর তাতেই উত্তাল ডায়মন্ডহারবার শাখার বাহিরপুয়া হল্ট স্টেশন। ডায়মন্ডহারবার শাখায় মগরাহাট ও সংগ্রামপুর স্টেশনের মাঝে পড়ে বাহিরপুয়া হল্ট স্টেশনটি। অভিযোগ এখানে রেলের জমি দখল করে সেখানে একের পর এক দোকান সাজিয়ে বসেছিলেন স্থানীয় কিছু মানুষ। এদিন রেলের সেই জমি থেকে দখলদারদের উচ্ছেদ করতে গেলেই অশান্তির সূত্রপাত হয়। উচ্ছেদের প্রতিবাদে বেলা ১১টার পর থেকে বাহিরপুয়ায় অবরোধ শুরু হয়। একটি শিয়ালদহমুখী ট্রেনে পাথর ছোঁড়ার অভিযোগও সামনে এসেছে।

অবরোধের জেরে ডায়মন্ডহারবার শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ তুলতে সেখানে হাজির হন রেলকর্তারা। প্রায় আড়াই ঘণ্টা চলার পর অবশেষে ওঠে অবরোধ। তবে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও সময় লাগে।

News Desk

বৃশ্চিক রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

ধনু রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

মকর রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

কুম্ভ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

মীন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 3, 2026

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026