State

চলন্ত ট্রেনে আগুন

সিনেমায় দেখা ‘বার্নিং ট্রেন’-এর মত ভয়াবহ চেহারা না নিলেও শনিবার ট্রেনে আগুন লেগে আতঙ্ক ছড়াল লালগোলা প্যাসেঞ্জারে। ট্রেনটি তখন নদিয়ার ধুবুলিয়া স্টেশনের কাছাকাছি। আচমকাই মহিলা কামরা সংলগ্ন ২টি কামরার সংযোগকারী পথে আগুন দেখতে পান যাত্রীরা। আতঙ্কে শুরু হয় চিৎকার। কয়েকজন যাত্রী সেখানেই দ্রুত চেন টেনে ট্রেন দাঁড় করান। ট্রেন দাঁড়াতেই আতঙ্কে ট্রেন থেকে নামার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। যাত্রীরা অনেকেই ঝুঁকি না নিয়ে ট্রেন থেকে নেমে পড়েন।

আগুন নেভানোর চেষ্টা শুরু হয়। পরে ট্রেনটিকে ধুবুলিয়া স্টেশনে ঢুকিয়ে নিয়ে সেখানে দমকলকর্মীদের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কারও কোনও ক্ষতি হয়নি। তবে ঠিক কী কারণে এমন চলন্ত ট্রেনে আগুন লাগল তা তদন্ত করে দেখছে রেল কর্তৃপক্ষ।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026