National

ট্রেনেও থাকবে বিমানের মত ব্ল্যাকবক্স, যাত্রীসুরক্ষায় নয়া পদক্ষেপ রেলের

এবার থেকে ট্রেনেও বিমানের মত ব্ল্যাকবক্সের ব্যবহার হবে। এক রেল আধিকারিক সোমবার জানান, দুর্ঘটনার বিষয়ে বিশদে জানতে ও চালকদের সঙ্গে সংযোগ ব্যবস্থা আরও উন্নত করতে শীঘ্রই ট্রেনে ভয়েস রেকর্ডার বা ব্ল্যাকবক্স বসানো হবে। রেল মন্ত্রকের ওই আধিকারিক জানিয়েছেন, যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই ভারতীয় রেল লোকো ক্যাব ভয়েস রেকর্ডিং ডিভাইস বা এলসিভিআর ট্রেনের ইঞ্জিনগুলিতে বসানোর সিদ্ধান্ত নিয়েছে।

ইঞ্জিনে ভিডিও বা ভয়েস রেকর্ডার থাকলে তা দুর্ঘটনার পর তদন্তকারীদের গুরুত্বপূর্ণ তথ্য পেতে সহায়তা করবে। এই সব তথ্য দুর্ঘটনার সঠিক কারণ ও দুর্ঘটনার জন্য দায়ীকে চিহ্নিত করতে সাহায্য করবে। গতিপথের বিভিন্ন সমস্যা, চালকদের কার্যক্ষেত্রে সম্মুখীন হওয়া বাস্তবিক সমস্যা সহ বিভিন্ন মানবিক ভুলত্রুটি নির্ধারণেও সাহায্য করবে এই যন্ত্রগুলি।

প্রসঙ্গত, গত মাসেই রেল বিশেষ সেন্সরযুক্ত স্মার্ট কোচের ব্যবহার শুরু করেছে। এই কোচগুলির ব্যবহারে বিয়ারিং, চাকা ও রেললাইনে কোনও ত্রুটি থাকলে তা আগেভাগেই টের পাওয়া সম্ভব।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026