নিউ ফারাক্কা এক্সপ্রেসের একটি লাইনচ্যূত কামরাকে ক্রেন দিয়ে সরানো হচ্ছে, ছবি - আইএএনএস
মালদহ থেকে নিউ দিল্লিগামী নিউ ফারাক্কা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে মৃত্যু হল ৬ জনের। আহত ৬০ জন যাত্রী। বুধবার ভোর ৬টা ৫ মিনিটে ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের রায়বরেলিতে। ট্রেনের ইঞ্জিন সহ ৯টি বগি লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনের অধিকাংশ যাত্রীই ছিলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা। ঘটনার পর বগিগুলি চারপাশে ছিটকে পড়ে। প্রাথমিকভাবে কুয়াশা ও সিগনাল সমস্যাকে কারণ হিসাবে মনে করছেন রেল আধিকারিকরা। রেলমন্ত্রী পীযূষ গোয়েল এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
ঘটনার পর মৃতদের পরিবার প্রতি ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন রেলমন্ত্রী। অন্যদিকে উত্তরপ্রদেশে এই দুর্ঘটনা ঘটায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। এদিকে এই দুর্ঘটনার জেরে ওই লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে অনেক দূরপাল্লার ট্রেন আটকে পড়ে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…