Sports

ভেঙ্কটেশ আইয়ারের হাত ধরে ১৫ বছর পর শাপমুক্ত হল কেকেআর

১৫ বছর ধরে এই শাপমুক্তির অপেক্ষা করে গেছে কেকেআর দলটা। কিন্তু ১৫ বছরেও তা অধরাই থেকে গেছে। অবশেষে শাপমুক্তি হল ২০২৩-এ এসে।

২০০৮-এ শুরু হয়েছিল আইপিএল। সেই প্রতিযোগিতার প্রথম খেলাটাই হয়েছিল কেকেআর বনাম বেঙ্গালুরু। সেই ম্যাচে কেকেআর জিতেছিল। এক অসামান্য সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ব্রেন্ডন ম্যাককালাম।

২০০৮ সালের সেই প্রথম ম্যাচের পর থেকে অপেক্ষার শুরু হয়। এরপর একের পর এক আইপিএল এসেছে। কেকেআর খেলেছে। ২০১২ এবং ২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়নও হয়েছে। কিন্তু ২০০৮ সালের পর সেই যে না পাওয়া শুরু হয়েছে, তা পিছু ছাড়েনি।

আর এভাবেই ২০২৩ সালের আইপিএল পর্যন্ত এসে পৌঁছে গেছে শাহরুখ খানের দল। কিন্তু শাপমুক্তি হচ্ছিল না। অবশেষে ১৫ বছরের অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে ওয়াংখেড়ের পিচে কেকেআর-এর শাপমুক্তি হল। আর তা হল ভেঙ্কটেশ আইয়ারের হাত ধরে।

ভেঙ্কটেশ আইয়ার এদিন শতরান করে কেকেআর-কে একটা সম্মানজনক স্কোর করতে সাহায্য করেন। ১০৪ রানের ইনিংস খেলেন তিনি। ২০০৮ সালে আইপিএল-এর প্রথম ম্যাচে সেই যে ম্যাককালম কেকেআর-এর কোনও খেলোয়াড় হিসাবে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন, তারপর থেকে কেকেআর-এর কেউ কখনও আইপিএল-এ সেঞ্চুরি করতে পারেনি।

১৫ বছর পর সেই খরা কাটালেন ভেঙ্কটেশ আইয়ার। ১৫ বছরের অপেক্ষার পর কেকেআর-এর কোনও খেলোয়াড় ফের আইপিএল-এর কোনও ম্যাচ থেকে সেঞ্চুরি এনে দিলেন।

এদিন ভেঙ্কটেশ ২০০-র ওপর স্ট্রাইক রেটে সেঞ্চুরি হাঁকান। ম্যাচটা অবশ্য কেকেআর হারে মুম্বইয়ের কাছে। কিন্তু হেরেও ৫১ বলে ১০৪ করে ম্যাচের সেরা হন ভেঙ্কটেশ আইয়ার। সাধারণত জয়ী দলের কোনও খেলোয়াড়ই ম্যাচের সেরা নির্বাচিত হন। পরাজিত দলের কারও ম্যান অফ দ্যা ম্যাচ হওয়া বিরল ঘটনা।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026