Sports

চোখ কপালে তোলা টাকায় লখনউয়ের দল কিনল সঞ্জীব গোয়েঙ্কা গোষ্ঠী

সঞ্জীব গোয়েঙ্কা গোষ্ঠী এবার আইপিএল-এর নতুন একটি দলের মালিক। বিপুল অঙ্ক খরচ করে লখনউয়ের ফ্র্যাঞ্চাইজি দখলে নিল কলকাতার এই শিল্পগোষ্ঠী।

আইপিএল ২০২২-এ যোগ হচ্ছে নতুন ২টি দল। এখন ৮টি দল রয়েছে। ২টি দল নতুন যোগ হয়ে ২০২২ আইপিএল হবে ১০ দলের লড়াই।

এদিকে ডিসেম্বরের শেষেই আইপিএল-এর নিলাম। যেখানে বিপুল নিয়মে পরিবর্তন হচ্ছে। তার আগে এটা নিশ্চিত হওয়া জরুরি ছিল নতুন ২টি দল কিনছে কারা। সেই লড়াইয়ে ছিল অনেকেই।

সকলকে টেক্কা দিয়ে লখনউ কিনল কলকাতার শিল্পগোষ্ঠী আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ। লখনউ ফ্র্যাঞ্চাইজির মালিক হতে ৭ হাজার কোটি টাকা খরচ করল এই সংস্থা। এমন চোখ কপালে তোলা অর্থ ব্যয়ে রাজি থাকার পর আর কেউ লখনউ কেনার চেষ্টাই করেনি।

লখনউ ছাড়া দ্বিতীয় যে দলটি নতুন আইপিএল খেলবে তা হল আমেদাবাদ। আমেদাবাদ কিনেছে সিভিসি ক্যাপিটাল। যদিও তারা আমেদাবাদের দল নিজেদের দখলে নিতে গোয়েঙ্কাদের চেয়ে অনেক কম খরচ করেছে। ৫ হাজার ৬০০ কোটি টাকায় আমেদাবাদ পকেটে পুরেছে সিভিসি ক্যাপিটাল। লুক্সেমবার্গে সদর দফতর থাকা এই সংস্থা বিশ্বের ক্যাপিটাল মার্কেটে একটা প্রথমসারির নাম।

নয়াদিল্লিতে এদিন বসেছিল এই ২ নতুন দল দখলের আসর। সেখানেই ২টি দলের মালিক নির্ধারণ হয়ে গেল। এবার খেলোয়াড় তোলার পালা।

এই ২টি দলকে তাদের পুরো দলই সাজাতে হবে। ফলে তাদের সবটাই নতুন খেলোয়াড় নিতে হবে। বাকি দলগুলির দীর্ঘদিনের পরিচিত মুখ এবারের নয়া নিয়মে অনেকটাই বদলে যাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026