Sports

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল আইপিএল

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল এ বছরের আইপিএল। এ বছর আদৌ তা হবে কিনা তাও পরিস্কার নয়। বিসিসিআই এমনই সিদ্ধান্ত নিয়েছে।

দেশে করোনা পরিস্থিতি প্রতিদিন ঘোরাল হয়েছে। আর সেই সময় প্রতি সন্ধেয় চলেছে বিনোদন। আইপিএল অনুষ্ঠিত হচ্ছিল। খেলোয়াড়দের বায়ো বাবলে রেখে তাঁদের সুরক্ষিত রাখা হয়েছে বলেও জানিয়েছিল বিসিসিআই। কিন্তু তার ফাঁক গলেও ঢুকে পড়ল করোনা সংক্রমণ।

কেকেআর-এর বরুণ চক্রবর্তী, সন্দীপ ওয়ারিয়র ছাড়াও সংক্রমিত চেন্নাইয়ের বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি, হায়দরাবাদের ঋদ্ধিমান সাহা সহ কয়েকজন।

এই অবস্থায় গত সোমবার কলকাতা বনাম বেঙ্গালুরুর ম্যাচ স্থগিত করার কথা বলা হয়েছিল। মঙ্গলবার স্থগিত হল আইপিএল-এর আসরই।

যেভাবে খেলোয়াড়রা আক্রান্ত হচ্ছেন সেকথা মাথায় রেখেই বিসিসিআই আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। এমনিতেই বায়ো বাবল বা জৈব বলয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছিলেন খেলোয়াড়েরা।

বিদেশি খেলোয়াড়েরা করোনা নিয়ে ভয়েও ছিলেন। আবার বায়ো বাবলের কারণে ক্লান্তও ছিলেন। বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় আগেই দেশে ফিরে গিয়েছিলেন। এবার তো আইপিএল আপাতত বন্ধ হয়ে গেল।

বলা হচ্ছে বরুণ চক্রবর্তী একটি স্ক্যান করাতে হাসপাতালে গিয়েছিলেন সামান্য সময়ের জন্য। ওটুকু সময়ই তিনি বায়ো বাবলের বাইরে ছিলেন।

আর তখনই বরুণ সংক্রমণের শিকার হন। এই পরিস্থিতিতে কোনও খেলোয়াড়ই সুরক্ষিত নন বলেই মনে করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026