Sports

টানটান জয় দিয়ে আইপিএল শুরু করল কলকাতা

টানটান ম্যাচে জিতে নিজেদের এই মরসুমের আইপিএল দৌড় শুরু করল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদকে হারায় তারা।

করোনার বাড়বাড়ন্তের জন্যই গত বছরের আইপিএল এই সময় হতে পারেনি। এবার অবশ্য করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটে পরিস্থিতি আরও শোচনীয়। কিন্তু আইপিএল শুরু হল সময়েই। তবে ফাঁকা মাঠে।

চেন্নাইয়ের দর্শক শূন্য মাঠে এদিন আইপিএল-এর তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা ও হায়দরাবাদ। এবার কোনও দলই তাদের ঘরের মাঠে খেলতে পারছেনা। এদিন টস জেতেন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। জিতে কলকাতাকে প্রথমে ব্যাট করতে পাঠান।

ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল নীতীশ রাণা ও শুভমান গিল জুটি। তবে কলকাতা যে এদিন হোমওয়ার্ক করে খেলছে তাও স্পষ্ট হচ্ছিল।

নীতীশের ব্যাট এদিন চললেও গিল অতটা ছন্দে ছিলেননা। গিল দ্রুত ফিরলেও নীতীশ ও রাহুল ত্রিপাঠীর ব্যাট চলতে থাকে। আর এতটাই ভয়ংকরভাবে চলতে থাকে যে রানের গতি হুহু করে চড়তে থাকে।

এঁদের ২ জনের জুটি ১৪৬ রান পর্যন্ত টেনে নিয়ে যায় দলকে। এরপর অবশ্য দ্রুত ৪ উইকেট পড়ে যায়। নীতীশ ৮০ রান করেন, রাহুল ৫৩ রান করেন, অধিনায়ক মর্গান ২ রান করেন এবং রাসেল ৫ রান করে ফেরেন।

ফলে কলকাতার ২০০ রান করার সুযোগ প্রায় হারিয়ে যায়। শেষে দীনেশ কার্তিকের ঝোড়ো ব্যাটে কলকাতা পৌঁছে যায় ১৮৭ রানে।

১৮৮ রান করলে জিতবে এই অবস্থায় ব্যাট করতে নেমে ১০ রানের মধ্যেই ডেভিড ওয়ার্নার এবং ঋদ্ধিমান সাহার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় হায়দরাবাদ। সেই চাপ অবশ্য মুছে যায় মণীশ পাণ্ডে এবং জনি বেয়ারস্টোর ঝোড়ো ব্যাটিংয়ে।

এঁরা ২ জনেই কার্যত খেলায় হায়দরাবাদকে বাঁচিয়ে রাখেন। এমনকি জয়ের দিকে নিয়ে যান। ৫৫ রান করে ফেরেন বেয়ারস্টো। শেষ পর্যন্ত লড়াই করেন মণীশ পাণ্ডে। করেন ৬১ রান।

নবি ভাল খেললেও রান করেন ১৪। ম্যাচের শেষে যখন প্রায় হায়দরাবাদের আশা শেষ, সেখানে ২টি ছক্কা হাঁকিয়ে ফের দলকে খেলায় ফেরান আবদুল সামাদ। কিন্তু তাতে কাজ হয়নি।

শেষ বলেও ছক্কা হাঁকান সামাদ। কিন্তু ১০ রানে ম্যাচ হারে হায়দরাবাদ। ম্যাচের সেরা হন নীতীশ রাণা। কলকাতার পরের ম্যাচ মুম্বইয়ের সঙ্গে আগামী মঙ্গলবার।

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026