Sports

পঞ্জাবের বিরুদ্ধে দাঁড়িয়ে হারল কলকাতা

কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে লজ্জার হার হারল কলকাতা নাইট রাইডার্স। ফলে কলকাতার প্লে অফে জায়গা করে নেওয়া আরও কঠিন হল।

শারজা : এদিন কলকাতা জিতলে তারা প্লে অফে জায়গা করে নিতে পারত। অন্যদিকে পঞ্জাব হারলে তারা প্লে অফ থেকে অনেক দূরে চলে যেত।

কলকাতার জন্য জয়ের দরকার ছিল এই ম্যাচে কারণ সেক্ষেত্রে তারা ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফের জন্য অনেকটা নিশ্চয়তার দিকে এগোতে পারত। কিন্তু বাস্তবে লজ্জার হার হারল কেকেআর। আগের দিন বরুণ চক্রবর্তী ত্রাতা হলেও এদিন তিনি বিশেষ কিছু করতে পারেননি।

শারজায় কলকাতা একটা ম্যাচও জিততে পারেনি। এদিন টস হারে কলকাতা। টস জিতে কলকাতাকে প্রথমে ব্যাট করতে পাঠায় পঞ্জাব। আর খেলা শুরুর ৩ ওভারের মধ্যই পরিস্কার হয়ে যায় খেলার ফলাফল কি হতে চলেছে।

এদিন পরপর ৩ উইকেট হারায় কলকাতা। যদিও এই অবস্থা থেকে খেলাকে বার করার জন্য দারুণ ব্যাটিং শুরু করে মর্গান ও শুভমান গিল জুটি।

১০-এর ওপর প্রতি ওভার রান রেটকে ধরে রাখেন তাঁরা। এমন করে ১০ ওভার কাটার পর মর্গান হঠকারী শটে আউট হন। যে অবস্থায় কলকাতার উইকেট দেওয়ার পরিস্থিতি ছিলনা। মর্গানের উইকেট এদিন খেলার ভাগ্য একদম পরিস্কার করে দেয়।

এরপর এক এক করে ব্যাটসম্যান নেমেছেন আর আউট হয়ে ফেরত গেছেন। দিনের শেষে কলকাতা ১৪৯ রান করতে পারে।

খুব অল্প রান তাড়া করতে নেমেও আক্রমণাত্মক খেলতে থাকে পঞ্জাব। কেএল রাহুলের উইকেট নেন বরুণ। এরপর ক্রিস গেইলের ব্যাট চলতে থাকে। দারুণ ব্যাটিং করেন মনদীপ সিং।

প্রায় খেলার শেষ প্রান্তে পৌঁছে ক্রিস গেইল আউট হয়ে ফিরলেও তখন জয় ছিল কেবল সময়ের অপেক্ষা। পঞ্জাব ২ উইকেট হারিয়ে খেলা জেতে ৮ উইকেটে। ম্যাচের সেরা হন ক্রিস গেইল।

কিংসের এই নিয়ে টানা ৫ ম্যাচে জয় এল। বাকি আর ২টি ম্যাচ। সে ২টি জিততে পারলেই তারা পৌঁছে যাবে প্লে অফে। কলকাতাকেও প্লে অফে পৌঁছতে গেলে বাকি ২টি ম্যাচই জিততে হবে।

১৪ পয়েন্টে পেয়েও একটি দল প্লে অফের যোগ্যতা অর্জন করলেও করতে পারে। তবে সেক্ষেত্রে তার আগে অনেক অঙ্ক মিলতে হবে। যা এই সপ্তাহেই পরিস্কার হয়ে যাবে।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026