Sports

আইপিএল খেলার জন্য একটা মাঠ কমল

আইপিএল হবে কী? এটাই এখন বড় প্রশ্ন। ভারতের ক্রিকেট মানচিত্রের সবচেয়ে ঝাঁ চকচকে, ঝলমলে আসরের নাম আইপিএল। প্রতি বছর আইপিএল দেখার জন্য মুখিয়ে থাকেন অনেক ক্রিকেটমোদী। কিন্তু এবার করোনা উদ্বেগে সেই আইপিএল অনুষ্ঠিত হওয়া নিয়েই প্রশ্ন তৈরি হতে শুরু করেছে। করোনার জেরে আইপিএল রুদ্ধদ্বার করার কথা বলা হয়েছে। এমনকি এই ক্রীড়া প্রতিযোগিতা না করার আবেদনও করা হয়েছে। এই অবস্থায় দিল্লির আপ সরকার জানিয়ে দিল তাদের রাজ্যে তারা আইপিএল-এর কোনও খেলা হতে দেবেনা।

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানিয়ে দিয়েছেন, দিল্লিতে কোনও সেমিনার, কোনও কনফারেন্স এমনকি আইপিএল অনুষ্ঠিত হবে না। দিল্লিতে ২০০ জনের ওপর মানুষের এক জায়গায় জড়ো হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করোনা আটকাতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। ফলে দিল্লিতে আইপিএল খেলার জন্য মাঠ পাচ্ছেন না উদ্যোক্তারা।

আইপিএল-এর ৭টি খেলা দিল্লিতে হওয়ার কথা ছিল। দিল্লির আপ সরকার শুক্রবার সেই খেলা দিল্লিতে হবে না বলে জানিয়ে দেওয়ার পর আর সেই রাস্তা খোলা রইল না। যেভাবে আইপিএল সমস্যার মুখে পড়ছে তাতে এবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কিনা তা নিয়েই প্রশ্ন রয়েছে। আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা আইপিএল-এর ভবিষ্যৎ নিয়ে শনিবার বিসিসিআই-এর সঙ্গে বৈঠকেও বসতে চলেছেন। এদিকে দিল্লিতে কড়াকড়ির কারণ রয়েছে। দিল্লিতে ৬ জনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026