Sports

দুপুরের প্রবল গরমে আবুধাবিতে নামছে কলকাতা

দুপুরে এদিন খেলা পড়েছে কলকাতার। আবুধাবিতে খেলা পড়েছে। সেখানকার গরম কলকাতাকে কিছুটা হলেও চিন্তায় রাখবে বলে মনে করছেন অনেকে।

আবুধাবি : চেন্নাইয়ের বিরুদ্ধে প্রায় হারা ম্যাচ জিতে এখন আত্মবিশ্বাসে ফুটছে কলকাতা। ধোনির চেন্নাই, শক্তিশালী হায়দরাবাদ বা রান তুলতে সিদ্ধহস্ত রাজস্থানকে হারিয়ে দীনেশ কার্তিকের দল এদিন নামছে পঞ্জাবের বিরুদ্ধে।

খাতায় কলমে পঞ্জাব এখন লিগ টেবিলের সবচেয়ে নিচে থাকা দল। কিন্তু এমন একটা দল যে দলটা যে দিন খেলে দেবে সেদিনটা তাদের। দলে রয়েছেন কেএল রাহুলের মত ব্যাটসম্যান।

রয়েছেন নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েলের মত রান মেশিন। রয়েছেন মায়াঙ্ক আগরওয়ালের মত ব্যাটসম্যান।

এখনও পঞ্জাব তাদের দলে থাকা ক্রিস গেইলকে খেলায়নি একটাও ম্যাচ। এদিন নামালে শুরুতেই একটা ঝোড়ো রানের ইনিংস হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। কারণ ক্রিস যদি খেলেন তাহলে সেই ঝোড়ো শুরু পঞ্জাবকে বিশাল রান দিতে পারে।

দলে রয়েছেন জেমস নিশাম-এর মত ব্যাটিং প্রতিভা। শেলডন কটরেল, মহম্মদ সামি-র মত পেস আক্রমণ রয়েছেন দলে। স্পিন আক্রমণও নেহাত মন্দ নয় তাদের।

কলকাতার ক্ষেত্রে বড় চিন্তা আন্দ্রে রাসেলের ব্যাট চলছে না। রাসেলের ব্যাটই পারে কলকাতাকে ২০০ রান পর্যন্ত পৌঁছে দিতে। বড় রান তাড়া করতে হলে রাসেলের ব্যাট ভরসা দিতে পারে। সেই রাসেল বল ভালো করলেও ব্যাটিংয়ে এখনও ব্যর্থ। তবে বরুণ চক্রবর্তীর স্পিন দারুণভাবে প্রতিপক্ষের চিন্তার কারণ হয়েছে।

কলকাতার আরও বড় সমস্যা খোদ অধিনায়ক। দীনেশ কার্তিকের ব্যাট থেকে কোনও রান আসছে না। তাঁকে ভরসা করার কোনও কারণ খুঁজে পাচ্ছেন না সমর্থকেরা। এমনকি তাঁকে সরানোরও দাবি উঠেছে।

সুনীল নারিনও এখনও পর্যন্ত ব্যাট হাতে সফল নন। তাঁর ওপেনিংয়ে নেমে কলকাতাকে ঝোড়ো শুরু দেওয়া এখনও অতীত স্মৃতি।

ক্রিকেট বিশেষজ্ঞেরা ২ দলের খেলোয়াড়দের ফর্মের পাশাপাশি গুরুত্ব দিচ্ছেন আবুধাবির দুপুরের গরমকে। যা তাঁদের চিন্তায় রাখছে। গরমের জেরে ক্লান্তিও ২ দলকে সমস্যায় ফেলতে পারে বলে মনে করছেন তাঁরা।

দুপুরে কলকাতার ৫টি খেলা পড়েছে। যার একটি হচ্ছে এদিন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026