Sports

বদলাচ্ছে আইপিএল-এর প্লে অফ ম্যাচগুলির সময়

এতদিন পর্যন্ত জানা ছিল চলতি দ্বাদশ আইপিএল প্রতিযোগিতার প্লে অফ ম্যাচগুলি শুরু হবে রাত ৮টা থেকে। কিন্তু সেই সময় শনিবার বদল করল সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস। রাত ৮টার বদলে সময় বদলে ম্যাচ শুরুর সময় করা হয়েছে সাড়ে ৭টা। আধ ঘণ্টা এগিয়ে আনা হয়েছে ম্যাচ।

কেন এই সময় বদল? বিসিসিআইয়ের এক আধিকারিক সংবাদ সংস্থা আইএএনএস-কে জানিয়েছেন, এর পিছনে ২টি কারণ রয়েছে। ১ নম্বর কারণ হল শিশিরের সমস্যা। প্লে অফের ম্যাচগুলি রয়েছে দক্ষিণ ভারতে। সেখানে রাত নামলে শিশির পড়তে শুরু করছে। ফলে খেলায় সমস্যা হচ্ছে। খেলোয়াড়দের সমস্যা হচ্ছে। তাই বেশি রাতটা যতটা সম্ভব এড়ানো যায় সেটা মাথায় রাখা হয়েছে।

দ্বিতীয় কারণটি হল ব্রডকাস্টিং সংস্থা স্টার স্পোর্টসের একটি আর্জি। স্টার স্পোর্টস বিসিসিআইয়ের কাছে আর্জি জানায়, প্লে অফ ম্যাচগুলির শেষে বড় করে প্রেজেন্টেশন অনুষ্ঠান রয়েছে। ফলে তার জন্য একটু বেশি সময় দরকার। ম্যাচ এগিয়ে এলে তাতে সুবিধা হবে।

এই ২ কারণকে মাথায় রেখেই এই সময় বদল করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এবারের আইপিএলের প্লে অফ ম্যাচ শুরু হচ্ছে ৭ মে থেকে। ফাইনাল হবে ১২ মে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ধনু রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মকর রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কুম্ভ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026