Sports

ব্যাটিংয়ে ধস, হায়দরাবাদের শোচনীয় হার

সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে পয়েন্ট টেবিলের ২ নম্বর স্থানে উঠে এল দিল্লি ক্যাপিটালস। সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিংয়ের পরামর্শে দুরন্ত গতিতে উপরে উঠছে দলটি। ৮টি ম্যাচ খেলে ১০ পয়েন্ট ঝুলিতে পুরেছে দিল্লি। রবিবার সন্ধেয় ৩৯ রানে জেতে তারা। অথচ প্রথমে ব্যাট করে মাত্র ১৫৫ রানই করতে পেরেছিল দিল্লি। কিন্তু তাদের বিষাক্ত বোলিং ও দুরন্ত ফিল্ডিং হারিয়ে দিল হায়দরাবাদকে। তাও আবার তাদেরই মাঠে। দিল্লির সবচেয়ে ভয়ংকর বোলার হয়ে দাঁড়ান কিমো পল। ৪ ওভার বল করে ১৭ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন তিনি। কার্যত তাঁর বোলিংয়ের জোরেই ম্যাচ হাতে এসে পড়ে দিল্লির। কিমো পলই ম্যান অফ দ্যা ম্যাচ হন।

টস জিতে রবিবার সন্ধেয় তাদের নিজেরে মাঠে দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠায় হায়দরাবাদ। পৃথ্বী শ ৪ রান করে ও শিখর ধাওয়ান ৭ রান করে ফেরার পর চাপে পড়ে যায় দিল্লি। মুনরো ও দিল্লির অধিনায়ক শ্রেয়স আইয়ার মিলে দলের হাল ধরেন। মুনরো করেন ৪০ রান। আইয়ার ৪৫ রান। ঋষভ পন্থও দলের খাতায় ২৩ রান যোগ করেন। ১৪ রান করেন অক্ষর প্যাটেল। ২০ ওভার খেলে দিল্লি ৭ উইকেট হারিয়ে করে ১৫৫ রান।

নিজেদের মাঠ। রানও যে বিশাল কিছু তা নয়। এই অবস্থায় ভাল ব্যাটিং লাইনআপের দল হায়দরাবাদ যা শুরু করে তাতে জয় প্রায় নিশ্চিত করে ফেলে তারা। বেয়ারস্টো ও ডেভিড ওয়ার্নারের ব্যাটিং দেখে মনে হচ্ছিল জয় কেবল সময়ের অপেক্ষা। দলের ৭২ রানের মাথায় ৪১ রান করে ফেরেন বেয়ারস্টো। ওয়ার্নার ধরে রাখেন একদিক। কিন্তু তারপর যে ধস হায়দরাবাদের ইনিংসে দেখা গেল তা না দেখলে বিশ্বাস করা কঠিন। একটা জেতা ম্যাচকে কীভাবে হারা যায় তার একটা বড় উদাহরণ এদিন ছেড়ে গেল হায়দরাবাদ।

শুরু হয় হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসনকে দিয়ে। উইলিয়ামসন ৩, আরকে ভুই ৭, বিজয় শঙ্কর ১, দীপক হুডা ৩, অভিষেক শর্মা ২, রশিদ খান ০, কে আহমেদ ০ এবং ভুবনেশ্বর কুমার ২ রান করে আউট হন। ডেভিড মাঝে ফেরেন ৫১ রান করে। ওয়ার্নার আর বেয়ারস্টো মিলে করেন ৯২ রান। আর হায়দরাবাদ দলটা ১১৬ রানে গুটিয়ে যায়। অর্থাৎ বাকি ৮ জন মিলে করেন ২৪ রান। আদপে কিন্তু ২৪ রানও সকলে মিলে করেননি। কারণ ৫ রান অতিরিক্ত দিয়েছে দিল্লি। ফলে দাঁড়াল হায়দরাবাদের ৮ জন ব্যাটসম্যান মিলে করেন ১৯ রান।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026