Sports

মুম্বইকে তাদের মাঠেই হারিয়ে দিল রাজস্থান

জলে গেল ডি ককের দুরন্ত ৮১ রানের ইনিংস। কারণ তাঁর চেয়েও ভয়ংকর হয়ে গেলেন জস বাটলার। টি-২০-তে একজন যদি বিধ্বংসী খেলে দিতে পারেন। তাহলে কিন্তু জয় অনেক সময়েই হাতে এসে যায়। শনিবার প্রথম খেলায় মুম্বইকে তাদের ঘরের মাঠ ওয়াংখেড়েতেই হারিয়ে দিল রাজস্থান। ৩ বল বাকি থাকতেই ৪ উইকেটে জয়ী হয় মরুরাজ্যের গোলাপি দল। ম্যাচের সেরা হন বাটলার। তবে মুম্বইকে হারালেও রাজস্থানের লিগ টেবিলে অবস্থার বিশেষ পরিবর্তন হয়নি।

টস জিতে এদিন মুম্বইকে প্রথমে ব্যাট করতে পাঠান রাজস্থান রয়্যালসের অধিনায়ক অজিঙ্কা রাহানে। এদিন দলে ফেরেন রোহিত শর্মা। রোহিত-ডি কক জুটি এদিন মুম্বইকে যে শুরু দেয় তাতে অনেকেই মনে করছিলেন এদিন মুম্বই জিতবে সহজেই। রোহিত ৪৭ রান করে আউট হন। ডি ককের সঙ্গে জুটি বাঁধেন সূর্যকুমার যাদব। কিন্তু ৬ রান করে ফেরেন সূর্য। আগের ম্যাচে একা লড়ে মুম্বইকে জেতানো পোলার্ড এদিন ৬ রানেই আউট হয়ে যান। তবে একদিক একাই ধরে রাখছিলেন ডি কক। তিনি আউট হন ৮১ রান করে। হার্দিক করেন ২৮ রান। মুম্বই ২০ ওভারের শেষে করে ১৮৭ রান।

১৮৮ রান করলে জিতবে এই অবস্থায় ব্যাট করতে নেমে রাহানে এদিন রান পান। তিনি করেন ৩৭ রান। কিন্তু বাটলার ধরে রেখেছিলেন ম্যাচ। স্যামসনের সঙ্গে জুটি বেঁধে দ্রুত রান তুলতে থাকেন বাটলার। বাটলার আউট হন ৮৯ রানে। তিনি যখন আউট হন তখন ম্যাচ কিন্তু রাজস্থানের হাতে চলে এসেছে। ১৭০ রানের মাথায় আউট হন স্যামসন। তখন আর বাকি ১৮ রান। কিন্তু এই রান তুলতে ৩টি উইকেট হারায় রাজস্থান। চেপে ধরে মুম্বই। অবশেষে এস গোপাল প্রয়োজনীয় রান তুলে দেন। ম্যাচের সার হন বাটলার।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026