Sports

নিরুত্তাপ ম্যাচে দিল্লিকে হারিয়ে দিল কিংসরা

সাদামাটা ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিল কিংস ইলেভেন পঞ্জাব। পঞ্জাবের ঘরের মাঠ মোহালিতে টস জিতে প্রথমে পঞ্জাবকে ব্যাট করতে পাঠান দিল্লির অধিনায়ক শ্রেয়স আইয়ার। ব্যাট করতে নেমে নিয়মিতভাবে উইকেট পড়তে থাকে পঞ্জাবের। রানও উঠতে থাকে। তবে খুব ঝোড়ো গতিতে নয়। মিলার করেন ৪৩ রান। ওটাই ছিল সোমবার দিল্লির কোনও ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। সরফরাজ খান করেন ৩৯ রান। মনদীপ সিং অপরাজিত থেকে করেন ২৯ রান। কুরান করেন ২০ রান। সব মিলিয়ে পঞ্জাব ২০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে তোলে ১৬৬ রান।

মোহালির মাঠ বড় মাঠ। এখানে বিশাল স্কোর খাড়া করা মুশকিল। তবে ১৬৬ রানটাও এখনকার টি-২০ প্রতিযোগিতার জন্য খুব বড় রান নয়। ১৬৭ রান করলে জিতবে এই অবস্থায় ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালসের আগের দিনের নায়ক পৃথ্বী শ ০ রানে ফেরেন। ধাওয়ান ৩০, শ্রেয়স আইয়ার ২৮, ঋষভ পন্থ ৩৯, ইনগ্রাম ৩৮ রান করেন।

এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু জয়ের জন্য তার পরের ব্যাটসম্যানদের কাছ থেকে কিছু কিছু করে রানের দরকার ছিল দিল্লির। সেটাই তাঁরা দিতে ব্যর্থ হলেন। ক্রিস মরিস, প্যাটেল, রাবাডা, লামিচ্যান, দিল্লির এই ৪ ব্যাটসম্যান শূন্য রান করে প্যাভিলিয়নে ফেরেন। হনুমা বিহারী ফেরেন ২ রান করে। মিডল অর্ডার থেকে টেল এন্ডারদের এই দুর্দশা দিল্লিকে হারই উপহার দিয়েছে। কুরানের বিষাক্ত বোলিং দিল্লিকে অনেকটাই বিপাকে ফেলে দেয়। কুরান একাই ৪ উইকেট নেন। দিল্লি হারে ১৪ রানে। ম্যাচের সেরা হন কুরান। কিংসরা এখন ৪টি ম্যাচ খেলে ৩টি জিতে টেবিলের ২ নম্বরে অবস্থান করছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026