Sports

রাহুল-মায়াঙ্ক-গেইল, ত্রিশক্তিতে ভর করে জয়ী কিংসরা

মুম্বইকে হারিয়ে কিংস ইলেভেন পঞ্জাব আইপিএলের ক্রমতালিকায় ভাল অবস্থায় পৌঁছে গেল। ৩টে ম্যাচ খেলে ১টি হার, ২টি জয়। অন্যদিকে মুম্বইয়ের ঠিক উল্টোটা। ১টা জয়, ২টো হার। এটা কিন্তু আগেও আইপিএলে দেখা গেছে যে প্রতিযোগিতা শুরুর সময় মুম্বই খুব ভাল অবস্থায় থাকেনা। কিন্তু পরে পরপর জিতে ফিরে আসে। এবার তাই হবে কিনা সেদিকেই চেয়ে থাকতে হবে মুম্ব‌ই সমর্থকদের।

শনিবার কিংস ইলেভেন পঞ্জাব মুম্বইকে ৮ উইকেটে হারিয়ে দেয়। কেএল রাহুল ও ক্রিস গেইলের দুর্দান্ত শুরু। আর শেষে মায়াঙ্ক আগরওয়ালের অসাধারণ ফিনিশিং কিংসকে জয় এনে দেয়।

মোহালিতে ঘরের মাঠে টস জিতে এদিন প্রথমে মুম্বইকে ব্যাট করতে পাঠায় পঞ্জাব। মুম্বই অধিনায়ক রোহিত শর্মা ও ডি কক জুটি ভাল শুরু করে। রোহিত ৩২ করে ফেরেন। সূর্যকুমার যাদব করেন ১১ রান। যুবরাজ ১৮, পোলার্ড ৭, হার্দিক পাণ্ডিয়া ৩১, ক্রুণাল পাণ্ডিয়া ১০ করে ফেরেন। একমাত্র বড় রান আসে ডি কক-এর ব্যাট থেকে। ৬০ রান করেন তিনি। ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান করে মুম্বই।

ব্যাট করতে নেমে ক্রিস গেইল ও কেএল রাহুল জুটি দারুণ শুরু করে। ক্রিস ৪০ রান করে ফেরার পর রাহুলের সঙ্গে জুটি বাঁধেন মায়াঙ্ক আগরওয়াল। ২১ বলে ৪৩ রানের একটা ঝোড়ো ইনিংস খেলে আউট হন তিনি। কিন্তু তাঁর ঝোড়ো ইনিংস আর রাহুলের দায়িত্বপূর্ণ ব্যাট কিংসদের জয়ের কাছে পৌঁছে দেয়। রাহুল শেষ পর্যন্ত অপরাজিত থেকে করেন ৭১ রান। মিলার অপরাজিত থেকে ১৫ রান করেন। ১৮ ওভার ৪ বল খেলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কিংসরা। ম্যাচের সেরা হন মায়াঙ্ক আগরওয়াল।

News Desk

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026