Sports

আইপিএল নিলাম : ক্রিস লিন, মিচেল স্টার্চ-কে মোটা টাকায় কিনল কেকেআর

বেঙ্গালুরুর রিজ কার্লটন হোটেলে দুদিন ব্যাপী আইপিএল খেলোয়াড় নিলামের প্রথম দিনে শনিবার কলকাতা মোটা টাকা খরচ করল ক্রিস লিন ও মিচেল স্টার্ককে কিনতে। স্টার্ককে পেতে খরচ হল ৯ কোটি ৪০ লক্ষ টাকা। অন্যদিকে ক্রিস লিনকে দলে পেতে কেকেআরকে খরচ করতে হল ৯ কোটি ৬০ লক্ষ টাকা। এছাড়াও কেকেআর মোটা টাকা খরচ করে রাহানেকে দলে টেনেছে। রাহানেকে পেতে শাহরুখের দলকে খসাতে হয়েছে ৭ কোটি ৪০ লক্ষ টাকা। বাইশ গজের ঘূর্ণিঝড় চায়নাম্যান কুলদীপ যাদবকে ধরে রাখল কেকেআর।

রাইট টু ম্যাচ বা আরটিএম কার্ড ব্যবহার করে কুলদীপকে ধরে রেখেছে কলকাতা। আইপিএল নিলামের নিয়ম অনুযায়ী আরটিএম কার্ড সব মিলিয়ে ৩ বার ব্যবহার করতে পারবে কোনও দল। আরটিএম কার্ড ব্যবহার করে পীযূষ চাওলাকেও ধরে রেখেছে কেকেআর। খরচ হয়েছে ৪ কোটি ২০ লক্ষ টাকা। রবীন উথাপ্পার ক্ষেত্রেও আরটিম কার্ড ব্যবহার করেছে শাহরুখ খানের দল। ৬ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে রবীনকে ধরে রাখল কলকাতা। এছাড়া তরুণ খেলোয়াড় ইশাঙ্ক জাগ্গিকে ২০ লক্ষ টাকা ও শুভমান গিলকে ১ কোটি ৮০ লক্ষ টাকায় নিজেদের দলে নিয়েছে কেকেআর। কমলেশ নাগারকোটিকে ৩ কোটি ২০ লক্ষ টাকা ব্যয় করে কিনেছে কলকাতা।

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026