Sports

১৪.৫ কোটিতে পুনেতে স্টোকস, ১২ কোটিতে মিলস আরসিবিতে, কলকাতার ঘরে ৯ নতুন মুখ

দশম আইপিএলের সবচেয়ে দামী ক্রিকেটার হলেন বেন স্টোকস। দাম উঠল সাড়ে ১৪ কোটি টাকা! আইপিএলের ইতিহাসে এত দাম দিয়ে কোনও ক্রিকেটার বিক্রি হননি। ইংল্যান্ডের এই ক্রিকেটারকে সাড়ে ১৪ কোটি দিয়ে কিনেছে পুনে। যার মালিক সঞ্জীব গোয়েঙ্কা। এবারের নিলামে স্টোকসের দিকে সব দলেরই নজর ছিল। কিন্তু সেই বাজি জিতে নিল পুনে। তবে কেকেআর এবারের আইপিএলে বেশ কয়েকজন ভাল ক্রিকেটারকে দলে টেনেছে। কলকাতা এদিন যাদের কিনল তাদের মধ্যে রয়েছেন, নিউজিল্যান্ডের বাঁহাতি সিমার ট্রেন্ট বোল্ট (দাম ৫ কোটি টাকা), ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকস (দাম ৪ কোটি ২০ লক্ষ টাকা), অস্ট্রেলিয়ার অলরাউন্ডার নাথান কুলটারনাইল (দাম ৩ কোটি ৫০ লক্ষ টাকা), ভারতের অলরাউন্ডার ঋষি ধবন (দাম ৫৫ লক্ষ টাকা), ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো (দাম ৫০ লক্ষ টাকা), ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রোভম্যান পাওয়েল (দাম ৩০ লক্ষ টাকা), ভারতের ডান হাতি স্পিনার সায়ন ঘোষ (দাম ১০ লক্ষ টাকা), ভারতের ডান হাতি স্পিনার সঞ্জয় যাদব (দাম ১০ লক্ষ টাকা), ভারতের ব্যাটসম্যান ইশাঙ্ক জাগ্গি ( দাম ১০ লক্ষ টাকা)। এই কজনকে এদিন নিলামে দলে টেনেছেন শাহরুখের দলের কর্তারা। এদিকে এদিন নিলামে চমক দিয়েছে হায়দরাবাদও। আফগানিস্তানে বোলার রশিদ খানকে ৪ কোটি টাকা দিয়ে কিনেছে তারা। সেইসঙ্গে আফগানিস্তানের মহম্মদ নবিকেও ৩০ লক্ষ টাকা দিয়ে কিনেছে হায়দরাবাদ। প্রসঙ্গত আফগানিস্তানের কোনও খেলোয়াড়ের এই প্রথম আইপিএলে সুযোগ পাওয়া। ইংল্যান্ডের টাইমাল মিলস এবারের আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ দরের অধিকারী হলেন। তাঁকে ১২ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে বেঙ্গালুরু। অবিক্রিত রয়ে গেলেন ইরফান পাঠান, প্রজ্ঞান ওঝা, ব্র্যাড হগ, রস টেলর, ইশান্ত শর্মা সহ বেশ কয়েকজন ক্রিকেটার।

 

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026