Sports

প্লে অফে কলকাতার প্রতিপক্ষ হায়দরাবাদ

লিগের শেষ ম্যাচেও মুম্বইয়ের কাছে হেরেছে কলকাতা। তা সত্ত্বেও শুরুর দিকের সারিবদ্ধ জয়ের সুবাদে কেঁদে ককিয়ে ৪ নম্বর স্থানটা পেয়েছে তারা। ফলে প্লে অফে জুটেছে সুযোগ। তবে ২ নম্বর স্থানটা হাতছাড়া হয়েছে। পিছলে পৌঁছেছে লিগ টেবিলের ৪ নম্বরে। তাও বড় রানের ব্যবধানে এদিন পঞ্জাব জিতলে ছিটকেও যেতে পারত তারা। কিন্তু এদিন পঞ্জাবের জঘন্য ব্যাটিংয়ের জেরে মাত্র ৭৩ রানে তাদের ইনিংস গুটিয়ে দেয় পুনে। জয়ের জন্য ৭৪ রান সহজে তুলে লিগ টেবিলের ২ নম্বরে পৌঁছে যায় পুনে। ফলে মুম্বই ও পুনের সামনে ফাইনালে পৌঁছনোর ২টো সুযোগ থাকছে। প্রথম কোয়ালিফায়ারে মুম্বই খেলবে পুনের সঙ্গে। যে জিতবে সোজা ফাইনাল। যে হারবে তার কিন্তু বিদায় নয়। সে খেলবে কলকাতা ও হায়দরাবাদের মধ্যে যে দল জিতবে তাদের সঙ্গে। সেখান থেকে জিতলে ফাইনাল। হারলে বিদায়। অন্যদিকে কলকাতা ও হায়দরাবাদের মধ্যে দ্বিতীয় কোয়ালিফায়ারে যে হারবে তার সেখানেই বিদায়। যে জিতবে সেও ফাইনালে যেতে পারছে না। ফাইনালের টিকিট পেতে তাকে হারাতে হবে প্রথম কোয়ালিফায়ারে হেরে আসা দলকে। ফলে কলকাতার জন্য ফাইনালে পৌঁছনোর রাস্তা কঠিন হল। শেষ ৪টে ম্যাচের ৩টিই হেরেছে কলকাতা। এর একটাও জিততে পারলে প্রথম ২-এ থাকতে পারত কেকেআর।

 

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026