প্রীতির ছেলেদের সহজে হারাল নাইটরা

পঞ্জাবকে হারিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানটা ধরে রাখল কলকাতা নাইট রাইডার্স। হায়দরাবাদের পর এদিন পঞ্জাবের বিরুদ্ধেও কার্যত একতরফা খেলে জয় ছিনিয়ে নেন গম্ভীররা। এদিন মোহালিতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গম্ভীর। ভাল রানের পিচেও প্রথম থেকেই নড়বড়ে দেখিয়েছে কিংস ইলেভেনকে। মুখ রক্ষা বলতে কেবল মার্সের অপরাজিত ৫৬ রানের দুরন্ত ইনিংস। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রানে শেষ হয় পঞ্জাবের ইনিংস। রান তাড়া করতে নেমে উত্থাপ্পার ঝোড়ো ব্যাটিং আর গম্ভীরের যোগ্য সঙ্গতে জয়ের ভিত শক্ত করে নেয় শাহরুখের ছেলেরা। ৪ উইকেট খোয়া গেলেও জয়টা ছিল তখন সময়ের অপেক্ষা। ১৭ বল বাকি থাকতেই অভিষ্ট লক্ষ্য ছুঁয়ে ফেলে কলকাতা। প্রীতির ছেলেদের ৬ উইকেটে হারিয়ে আপাতত লিগ টেবিলে যথেষ্ট শক্তিশালী জায়গায় গম্ভীররা। কলকাতার পরবর্তী খেলা আগামী ২৪ এপ্রিল ধোনির পুনের বিরুদ্ধে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026