কলকাতাকে উড়িয়ে দিল বিরাট ব্রিগেড

বিরাট রানের পাহাড় তাড়া করতে নেমেও যে ছেলেখেলা করে কোনও দলকে হারানো যায় তা দেখিয়ে দিল বিরাট কোহলির দল। আর আয়নার সামনে দাঁড়‌ করিয়ে দিল কেকেআরকে। দেখিয়ে দিল আসলে কতটা দুর্বল গম্ভীরের এই ব্রিগেড। এদিন ইডেনে কলকাতাকে ৯ উইকেটে হারিয়ে দিল বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই উত্থাপ্পার উইকেট হারায় কলকাতা। কিন্তু তারপর গম্ভীর-পান্ডে জুটির দুরন্ত ব্যাটিং ১০ ওভারের পর কলকাতাকে পৌঁছে দেয় ১০০ রানের ঘরে। যারপর ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা ছিল ঘরের মাঠে ২০০ রানের একটা বড় ইনিংস টার্গেট হিসাবে দিতে চলেছে গম্ভীররা। কিন্তু ৫ ওভারের মধ্যে পরপর তিনটি উইকেট খুইয়ে কার্যত সেই আশায় জল ঢেলে দেয় কলকাতা। পরে ব্যাট করতে নেমে রাসেল-সাকিব জুটি ২০০ না হলেও তার কাছাকাছি রান নিয়ে যায়। ১৮ রানে জয়ের লক্ষমাত্রা তাড়া করতে নেমেই শুরু হয় গেইল ঝড়। ফর্মে না থাকা গেইল হঠাৎই যেন এদিন ফর্ম ফিরে পেলেন। চার, ছয়ের বন্যায় বিশাল রানের লক্ষ্যমাত্রাকে নেহাতই সহজ একটা কাজে পরিণত করে দেন তিনি। গেইল তাণ্ডবে কলকাতার বোলিং আক্রমণ তখন তছনছ। এমনই এক পরিস্থিতিতে প্যাভিলিয়নে ফিরতে হয় গেইলকে। মাঠে তখন ডেভিলিয়ার্স-বিরাট জুটি। গেইল যাওয়ার পর খেলার গতি কিছুটা পড়লেও বেশ বোঝা যাচ্ছিল ক্রিজে দাঁড়িয়ে থেকে ম্যাচ জেতানোকেই একমাত্র গুরুত্ব দিতে চাইছেন এই দুই স্তম্ভ। কিন্তু সুযোগ একটা এসেছিল। তখনও আশির ওপর রান বাকি। সেই অবস্থায় সাকিবের বলে গম্ভীরের হাতে সহজ ক্যাচ তুলে দেন বিরাট। আর সেই ক্যাচ ফস্কানোর পর গোটা ইডেনই মোটামুটি আন্দাজ করে নেয় বিরাটের ক্যাচ একবার ফেললে কি হতে পারে। হয়তো গম্ভীর নিজেও সেটা আন্দাজ করতে পেরেছিলেন।  কলকাতার পরের খেলা ১৯ মে। প্রতিপক্ষ গুজরাট লায়ন্স। প্রথম চারে টিকে থাকতে এই ম্যাচ জেতা গম্ভীরদের জন্য প্রায় বাধ্যতামূলক হয়ে গেল।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026