ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাম্মানিক আজীবন সদস্যপদ ফিরিয়ে দিলেন সুরেশ কালমাডি। কমনওয়েলথ দুর্নীতিতে নাম জড়ানোর পরও সুরেশ কালমাডিকে এমন একটি পদ দেওয়া নিয়ে কেন্দ্র-আইওসি সংঘাত চরমে উঠেছে। আইওসিকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল এদিন স্পষ্ট জানিয়েছেন, কেন কালমাডিকে এই পদ দেওয়া হল তার সদুত্তর না পাওয়া পর্যন্ত কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক আইওসি-র সঙ্গে কোনও সম্পর্ক রাখবে না। এদিকে সুরেশ কালমাডিকে সাম্মানিক আজীবন সদস্যপদ দেওয়ার পরই সমালোচনার ঝড় ওঠে। বেঁকে বসে খোদ কেন্দ্র। চাপের মুখে এদিন আইনজীবী মারফত কালমাডি জানিয়ে দিয়েছেন তিনি এই পদ গ্রহণ থেকে বিরত থাকছেন।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…