SciTech

ভারত মহাসাগরে বিশাল গর্ত নামিয়ে দিয়েছে জলস্তর, এবার কী হবে

ভারত মহাসাগরে যে বিশাল গর্ত রয়েছে বলে বিজ্ঞানীরা জানাচ্ছেন তা কিন্তু এ দেশের খুব কাছেই। সেটা দেশবাসীর জন্য আরও চিন্তার কারণ কি? কি বলছেন বিজ্ঞানীরা।

ভারতের দক্ষিণ প্রান্তের শেষ বিন্দু থেকে হিসাব করলে কিন্তু ভারত মহাসাগরে মাধ্যাকর্ষীয় গর্ত খুব দূরে নয়। মাত্র ১ হাজার ২০০ কিলোমিটার। সেখানে ভারত মহাসাগর বেশ কিছুটা বসে গেছে নিচের দিকে। ফলে সমুদ্রপৃষ্ঠের যে স্তর স্বাভাবিক তা ওখানে নেই।

এখানে অনেকটাই নিচে নেমে গেছে সমুদ্র। ১০৬ মিটারের মত নিচে নেমে গেছে সমুদ্রস্তর। এই গর্ত কিন্তু বিশাল এলাকা জুড়ে রয়েছে। ভারত মহাসাগরের নিচের মাটির প্রায় ৩০ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে এই পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে।

অনেকের মনে হতেই পারে তাহলে কি সমুদ্রের জল ওই বিশাল গর্ত দিয়ে আরও নিচে চলে যাচ্ছে? সমুদ্রের জল কি এভাবে পৃথিবীর পেটে চলে যাবে?

ঠিক তা কিন্তু নয়। এই গ্র্যাভিটি হোল কিন্তু বাস্তবে কোনও অতি বিশাল গর্ত নয়। বরং সমুদ্রের তলদেশের মাটির তলায় যে উপাদান রয়েছে তা অনেকটা বসে গেছে এখানে।

নিচের দিকে এই বসে যাওয়ার কারণ এখানে মাধ্যাকর্ষণের পরিস্থিতি। পৃথিবীপৃষ্ঠ ঠিক গোলাকার নয়। তা অনেক জায়গায় এবড়োখেবড়ো, উঁচু, নিচু। ফলে বিশ্বজুড়ে মাধ্যাকর্ষণও এক হয়না। কোথাও বেশি, কোথাও কম।

ভারত মহাসাগরের এই অংশে মাধ্যাকর্ষণ অতিরিক্ত কম বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। মাধ্যাকর্ষণ কম থাকাতেই এখানে এভাবে সমুদ্রের তলার মাটি বসে গেছে নিচের দিকে। যা এমন এক পরিস্থিতির সৃষ্টি করছে।

মনে করা হচ্ছে, টেকটনিক প্লেটের নড়াচড়ার জেরেই এই পরিস্থিতি কোনও একটা সময় সৃষ্টি হয়েছিল। তবে এই মাধ্যাকর্ষীয় গর্ত তৈরির কারণ এতদিনে পরিস্কার হল। যদিও এর ফলে বড় কোনও বিপদের সম্ভাবনা এখনই নেই বলেও আশ্বস্ত করেছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মকর রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026