SciTech

ভারত মহাসাগর বদলাচ্ছে, প্রলয়ের ইঙ্গিত দেখছেন বিশেষজ্ঞেরা

ভারত মহাসাগরের ধরন বদলে যাচ্ছে। যে অবস্থায় ইতিমধ্যেই পৌঁছে গেছে তাতেই প্রলয়ের ইঙ্গিত পাচ্ছেন বিশেষজ্ঞেরা। কার্যত রাতের ঘুম উড়েছে তাঁদের।

গত ডিসেম্বর মাসে একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়ে দক্ষিণ ভারতে। মিগজাউম নামে ওই ঝড় যে তাণ্ডব দেখিয়েছিল তা গোটা বিশ্ব দেখেছে। ভয় ধরানোর মত ছিল তার প্রলয়ঙ্করী চেহারা। বিশেষজ্ঞেরা বলছেন বঙ্গোপসাগরে যে সময় এই ঝড় তৈরি হয়ে আছড়ে পড়ে তা স্বাভাবিক ছিলনা।

কিন্তু এল নিনোর কারণে তা অসময়ে এমন ভয়ংকর চেহারা নেয়। বিশেষজ্ঞেরা বলছেন এর পিছনে রয়েছে ভারত মহাসাগরের জলরাশির ধরন বদল।

ঝড় কত ভয়ংকর হবে তা কেবল সমুদ্রের উপরিভাগ কতটা গরম হচ্ছে তার ওপর নয়, সমুদ্রের কত জলরাশি স্বাভাবিকের চেয়ে গরম হচ্ছে তা নির্ধারণ করে। যত বেশি পরিমাণ জল গরম হবে ততই ঝড়ের শক্তি বাড়বে।

তা বেশি সময় ধরে সাগরের ওপর অবস্থান করবে। আর যত বেশি সময় ধরে অবস্থান করবে ততই তা শক্তিশালী হয়ে আছড়ে পড়বে স্থলভাগের ওপর।

দেখা যাচ্ছে উত্তর ভারত মহাসাগরের জলরাশি গরম হয়েছে ৩৮ শতাংশ। যেখানে উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরের গরম হওয়াটা ২২ শতাংশে আটকে আছে।

ফলে এটা পরিস্কার যে ভারত মহাসাগরের জল অনেক বেশি গরম হয়ে উঠেছে। আর তাতেই প্রলয়ের ইঙ্গিত পাচ্ছেন বিশেষজ্ঞেরা। তাঁরা মনে করছেন এভাবে জল গরম হতে থাকলে ভয়ংকর সব ঘূর্ণিঝড়ের সংখ্যা বাড়তেই থাকবে। যা মানবসভ্যতার জন্য বড় চ্যালেঞ্জ হবে।

সেই সঙ্গে জল ফেঁপে ওঠার সম্ভাবনা বাড়বে, উত্তাল হবে সমুদ্র, প্রবল বৃষ্টি নেমে আসবে স্থলভাগের ওপর। ভারত মহাসাগরের জলরাশির এভাবে লাফিয়ে লাফিয়ে উত্তাপ বৃদ্ধি কিন্তু বিশেষজ্ঞদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। যত দ্রুত সম্ভব বিশ্ব উষ্ণায়নে লাগাম না দিতে পারলে ভারত মহাসাগর অতি ভয়ংকর হতে বেশি সময় নেবে না বলেই মনে করছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বৃশ্চিক রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

ধনু রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মকর রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কুম্ভ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026