National

রাহুলকে কথা দিয়েছি, ১৩টি আসন নিশ্চিত, বললেন অমরিন্দর

পঞ্জাবে ভোট আগামী ১৯ মে। লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফায় পঞ্জাবের ১৩টি আসনে ভোটগ্রহণ। তার আগে সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানালেন তিনি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে কথা দিয়েছেন পঞ্জাবের সবকটি আসন কংগ্রেস পাবে। সেকথা তিনি রাখতেও পারবেন। এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত তিনি। মিশন ১৩ সফল হবেই।

কোথা থেকে মিলছে এত নিশ্চয়তা? অমরিন্দর জানাচ্ছেন, ২০১৭ সাল থেকে শুরু করে তারপর যত ছোট বড় নির্বাচন পঞ্জাবে হয়েছে, মানুষ তাঁদের ভোট দিয়েছেন। জিতিয়েছেন। তার একটাই কারণ উন্নয়ন। রাজ্যের উন্নয়ন হয়েছে। তাই মানুষ ভোট তাঁদেরই দেবেন বলে ১০০ শতাংশ নিশ্চিত পঞ্জাবের মুখ্যমন্ত্রী।

অমরিন্দর জানান, তাঁদের পঞ্জাবে ১৩টি আসন রয়েছে। এই ১৩টি আসনে প্রার্থী হতে চেয়ে ১৮০টি আবেদনপত্র জমা পড়ে। এ থেকেই বোঝা যায় যে তাঁদের রাজ্যে অবস্থানটা কোথায়! অন্যদিকে তাঁর দাবি বাকি দলগুলি মাত্র ১৩টা আসনের জন্যও যোগ্য প্রার্থী খুঁজে পাচ্ছেনা। শিরোমণি আকালি দল ও আম আদমি পার্টি-র কোনও এজেন্ডা নেই, কোনও ইস্যু হাতে নেই, পঞ্জাবের মানুষকে তাঁদের তরফ থেকে কিছু দেওয়ার নেই। ফলে তাদের ভোট পাওয়ারও কোনও সম্ভাবনা নেই বলেই মনে করছেন অমরিন্দর সিং।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026