National

রাহুল গান্ধীর বাড়ির সামনে কংগ্রেস কর্মীদের প্রবল বিক্ষোভ

রবিবার সকাল। ভোটের বাজারে সকাল থেকেই রাজনৈতিক দলগুলির কার্যালয় থেকে নেতাদের বাড়ি, ব্যস্ততা তুঙ্গে উঠছে। ঠিক সেই সময়েই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর দিল্লির বাসভবনের সামনে হাজির হন কয়েক শো কংগ্রেস কর্মী-সমর্থক। কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়ান তাঁরা। ভোটের মধ্যে খোদ রাহুল গান্ধীর বাড়ির সামনে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ কংগ্রেস নেতৃত্বকে রীতিমত চাপে ফেলে দেয়।

অন্যদিকে বিজেপি সহ অন্য দলগুলি আড়ালে হাসাহাসি শুরু করে। কংগ্রেসের এমন বেকায়দায় পড়া খুব স্বাভাবিকভাবেই তারিয়ে উপভোগ করেছে বিজেপি সহ অন্য বিরোধীরা। বিক্ষোভকারীদের হাতে ছিল প্ল্যাকার্ড। মুখে ছিল দলবিরোধী, দলের নেতৃত্বের বিরুদ্ধে স্লোগান।

কিন্তু কেন এমন কাণ্ড? আসলে কোনওভাবে খবর রটে যে কংগ্রেস হাইকমান্ড দিল্লি কংগ্রেস প্রধান রাজ কুমার চৌহানকে টিকিট দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। এমন একটা খবর কানে যেতেই রাজ কুমার চৌহানের সমর্থকেরা রবিবার হাজির হন সোজা রাহুল গান্ধীর বাসভবনের সামনে। শুরু করেন বিক্ষোভ। যদিও কংগ্রেস সূত্রের খবর এমন কোনও সিদ্ধান্ত নাকি দল নেয়নি।

কংগ্রেস সূত্র জানাচ্ছে, দিল্লির ৭টি আসনের জন্য ইতিমধ্যেই কংগ্রেস হাইকমান্ড প্রার্থী বাছাই সেরে ফেলেছে। সেই তালিকামত নতুন দিল্লি থেকে দাঁড়াতে চলেছে কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী অজয় মাকেন, চাঁদনি চক থেকে প্রার্থী হতে পারেন দিল্লির ৩ বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত, পশ্চিম দিল্লি থেকে প্রার্থী হতে পারেন অলিম্পিক পদকজয়ী কুস্তিগির সুশীল কুমার।

পূর্ব দিল্লি আসন থেকে প্রার্থী হতে পারেন অরবিন্দর লাভলি, দক্ষিণ দিল্লি থেকে রমেশ কুমার, উত্তরপূর্ব দিল্লি থেকে জেপি আগরওয়াল। দিল্লির অন্য আসন উত্তরপশ্চিম দিল্লি থেকে প্রার্থী করা হতে পারে রাজ কুমার চৌহানকে। তারপরেও কীভাবে রাজ কুমার চৌহানের সমর্থকদের কানে এমন কথা পৌঁছল তা বুঝে উঠতে পারছে না কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026