National

তাদের প্রস্তাবে আমল দেওয়ায় কেন্দ্রকে ধন্যবাদ জানাল কংগ্রেস

কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা জানান, তাঁদের প্রস্তাব যে কেন্দ্র মেনে নিয়েছে এজন্য তাদের ধন্যবাদ।

প্রধানমন্ত্রী দ্বিতীয় দফায় লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা করার সময় এটাও বলেন যে ২০ এপ্রিল থেকে বেশ কিছু ক্ষেত্রে ছাড় মিলবে। তারপরই জানা যায় ২০ এপ্রিল থেকে ই-কমার্স সাইটগুলোকে বিক্রিতে ছাড় দিতে চলেছে কেন্দ্র। সেক্ষেত্রে টিভি, ফ্রিজ, মোবাইল ফোন এবং এমন সবই তারা বিক্রি করতে পারবে। অনলাইনে অর্ডার পেয়ে তারা যেভাবে গ্রাহকের বাড়িতে তা পৌঁছে দেয় সেটা করতে পারবে বলে ইঙ্গিত মেলে। এরপরই কংগ্রেস নড়ে চড়ে বসে।

তারা সরকারের কাছে এই সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার অনুরোধ করে। কংগ্রেস যুক্তি দেয়, দেশজুড়ে বহু দোকান বন্ধ। সেক্ষেত্রে ই-কমার্স সাইটগুলো জিনিস বেচার এভাবে সুবিধা পেলে তা দেশ জোড়া দোকানদারদের সঙ্গে অন্যায় করা হবে।

সোমবার থেকে সেই ছাড় মেলার কথা। কিন্তু তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। তা রবিবার সামনে এসেছে। তাতে দেখা গেছে যে ই-কমার্স সংস্থাগুলিকে কেবলমাত্র অত্যাবশ্যকীয় পণ্য বিক্রিতে ছাড় দেওয়া হয়েছে। তাও ডেলিভারির জন্য প্রয়োজনীয় কাগজ তাদের হাতে থাকতে হবে। কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কংগ্রেস।

কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা জানান, তাঁদের প্রস্তাব যে কেন্দ্র মেনে নিয়েছে এজন্য তাদের ধন্যবাদ। অত্যাবশ্যকীয় নয় এমন জিনিস লকডাউনের সময়ে ই-কমার্সে বিক্রি নিয়ে তারা যে আপত্তি জানিয়েছিল তা মানা হওয়ায় কংগ্রেস যে খুশি তা বুঝিয়ে দিয়েছে তারা। সোমবার থেকে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে শুরু হচ্ছে লকডাউন শিথিলের পথে হাঁটা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026