National

ব়্যাগিংয়ের অভিযোগ, আইআইটি থেকে বহিষ্কৃত ২২ ছাত্র

শিক্ষাঙ্গনে ব়্যাগিং এখন অপরাধ। সেই ব়্যাগিং করতে গিয়েই আইআইটি-র মত দুষ্প্রাপ্য ক্যাম্পাসে পড়ার সুযোগ দীর্ঘসময়ের জন্য হাতছাড়া হয়ে গেল ২২ ছাত্রের। আইআইটি কানপুরে ব়্যাগিংয়ের অভিযোগে ১৬ জন ছাত্রকে ৩ বছরের জন্য ও ৬ জন ছাত্রকে ১ বছরের জন্য বহিষ্কার করল কর্তৃপক্ষ।

দেশের মেধাবী ছাত্ররাই আইআইটিতে পড়ার সুযোগ পান। সামনে থাকে বিশাল কেরিয়ারের হাতছানি। সেখানে জীবন থেকে ৩টে বছর বাদ যাওয়া মানে কেরিয়ারে বড় ধাক্কা। যা কার্যত জীবনের অপূরণীয় ক্ষতি। তা সত্ত্বেও ব়্যাগিং বন্ধ করতে আইআইটি সেনেটের এই সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানিয়েছেন। শিক্ষার সঙ্গে যুক্ত মানুষজনই বলছেন, দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আগামী দিনেও বন্ধ হবে না ব়্যাগিংয়ের প্রবণতা।

আইআইটি সেনেটের তরফে জানানো হয়েছে, যে ১৬ জন ছাত্রকে ৩ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে তাদের বিরুদ্ধে গত অগাস্ট মাসে জুনিয়র ছাত্রদের ব়্যাগিংয়ের গুরুতর অভিযোগ রয়েছে। তাই তারা শাস্তির ৩ বছরের সময়কালে ক্ষমা চেয়ে আবেদনও করতে পারবে না।

News Desk

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026