Health

মামুলি ফলের খোসা রুখে দেবে ক্যানসারের সম্ভাবনা, বলছে গবেষণা

এ ফল বাজারে আকছার পাওয়া যায়। সেই ফলের আবার ফেলে দেওয়া খোসা! সেই খোসাতেই লুকিয়ে আছে ক্যানসার রুখে দেওয়ার উপাদান। এমনই দাবি আইআইটি বিএইচইউ-র গবেষকদের।

বাজার থেকে শুরু করে ফলের দোকান, এমনকি রাস্তার কোণায় বসে থাকা ছোট ফল বিক্রেতাও এই ফল সাজিয়ে ক্রেতার অপেক্ষায় থাকেন।

কার্যত মামুলি ও সহজলভ্য এই ফলের রস নয়, খোসা যা আদপে ফেলে দেওয়া হয়, সেই খোসাতেই লুকিয়ে আছে অনন্য সম্পদ।

যা রুখে দেওয়ার ক্ষমতা রাখে ক্যানসারকে। রুখে দিতে পারে অন্য মারণ ব্যাধিকেও। এমনই দাবি করলেন আইআইটি বিএইচইউ-র বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষকেরা।

গবেষকদের দাবি, মৌসম্বির খোসায় রয়েছে সেই উপাদান যা ম্যাজিক দেখাতে পারে। তাঁদের মতে, জলে থাকে বিষাক্ত ভারী ধাতুর অণু। যা ভয়ংকর ক্ষতিকর। এই ভারী ধাতুর অণুগুলিকে জল থেকে সাফ করে দিতে পারে মৌসম্বির খোসায় থাকা উপাদান।

গবেষকেরা জানাচ্ছেন, জলে থাকা হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম নামে বিষাক্ত পদার্থকে সাফ করতে মৌসম্বির খোসা থেকে নেওয়া উপাদান দিয়ে তৈরি একটি পরিবেশ বান্ধব যন্ত্র তৈরি করেছেন তাঁরা। যা জলকে সাফ করতে পারে।

প্রসঙ্গত এই হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম নামে পদার্থই ক্যানসার সহ লিভার বা কিডনির সমস্যা তৈরি করে। জন্ম দেয় চামড়ার নানা রোগও।

জল থেকে যদি হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম সাফ করে দেওয়া যায় তাহলে জল থেকে আর কোনও রোগ ছড়াতে পারবেনা। নোংরা জলে মিশে থাকা হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়ামও এই মৌসম্বির খোসার উপাদান থেকে তৈরি যন্ত্র দিয়ে মুছে দেওয়া যাচ্ছে বলে দাবি করেছেন গবেষকেরা।

তাহলে কি আগামী দিনে মৌসম্বি ত্রাণকর্তা হতে চলেছে? অমূল্য সম্পদ হিসাবে চিহ্নিত হতে চলেছে এই মামুলি ফল? হয়তো তাই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026