Health

হৃদরোগীদের জন্য দারুণ খুশির খবর দিল আইআইটি

হৃদরোগীদের জন্য দারুণ সুখবর বয়ে আনল কানপুর আইআইটির স্কুল অফ মেডিক্যাল রিসার্চ অ্যান্ড টেকনোলজি। দুর্বল হৃদয়ের মানুষদের জন্য এটা জীবনদায়ী প্রমাণ হতে পারে।

ভারতে হৃদরোগের সমস্যা বড় একটা কম নেই। বহু মানুষই হার্টের সমস্যায় ভুগছেন। তাঁদের বিভিন্ন ওষুধও চলে সারা বছর। বিভিন্ন সময় চিকিৎসকের পরামর্শও নিতে হয়।

এভাবে চলা একরকম। অনেকের আবার হার্টের অবস্থা এতটাই দুর্বল হয় যে যেকোনও মুহুর্তে হার্ট অ্যাটাক বা ফেলিওরের সম্ভাবনা তৈরি হয়। সেক্ষেত্রে জীবন মরণ সমস্যা তৈরি হতে পারে যেকোনও সময়ে।

এই অবস্থা ধরা পড়লে অপারেশন করা হয়ে থাকে। এবার কানপুর আইআইটির স্কুল অফ মেডিক্যাল রিসার্চ অ্যান্ড টেকনোলজি এমন একটি যন্ত্র তৈরি করেছে যা এমন রোগীদের নতুন জীবন দিতে পারে।

যন্ত্রটির নাম দেওয়া হয়েছে হৃদযন্ত্র। এটি একটি কৃত্রিম হৃদয়। যাকে বলা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস। যে কোনও মানুষের হৃদযন্ত্রের মূল পাম্প করানোর অংশটি হল লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়।

এটিকে হৃদয়ের প্রধান চেম্বার বা প্রকোষ্ঠ বলা হয়ে থাকে। এখান থেকে রক্ত পাম্প হয়ে সারা দেহে ছড়িয়ে পড়ে। এটির কাজ করে দেবে এই ব্যাটারিচালিত যন্ত্র।

কানপুর আইআইটির ডিরেক্টর এই উদ্ভাবনকে আত্মনির্ভর ভারতেরও অঙ্গ হিসাবে ব্যাখ্যা করেছেন। তাঁর মতে ভারতের নিজস্ব প্রতিভাকে কাজে লাগিয়ে এ দেশেই যে এমন জটিল গবেষণা এগোচ্ছে এটা যথেষ্ট সদর্থক ইঙ্গিত। সারা দেশের স্বাস্থ্য সংক্রান্ত ইকো সিস্টেমের জন্যও এই উদ্ভাবন এক দারুণ পদক্ষেপ বলে মনে করছেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026